এবার বিশ্বের উচ্চতম শিবমূর্তি উন্মোচিত হবে ভারতে
জয়পুর: কিছুদিন আগেই বিশ্বের উচ্চতম মূর্তির স্থান করে নিয়েছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উন্মোচিত হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এবার বিশ্বের সবথেকে উঁচু শিব মূর্তি উন্মোচিত হবে দেশের মাটিতে। ইতিমধ্যেই সেই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে রাজস্থানে।
২০১৯-এর মার্চ মাসের মধ্যে রাজস্থানের নাথদ্বারায় সেই মূর্তি সম্পূর্ণ হয়ে যাবে। মূর্তির উচ্চতা হবে ৩৫১ ফুট।
মূর্তি তৈরির ৮৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। নাথদ্বারার গণেশ টেকরিতে তৈরি হচ্ছে ওই মূর্তি। রাজস্থানের উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে তৈরি হবে মূর্তিটি। বিশ্বের সর্বোচ্চ শিব মূর্তির পাশাপাশি এটি হবে বিশ্বের চতুর্থ উচ্চতম মূর্তি। স্ট্যাচু অফ ইউনিটি, স্প্রিং টেম্পত বুদ্ধ ও লায়ক্যুন সেতকারের পর এটিই হবে উচ্চতম মূর্তি।
প্রজেক্টের দায়িত্বে রয়েছে রাজেশ মেহতা। তিনি জানিয়েছেন এই মূর্তি তৈরি করছে ‘মিরজ গ্রুপ।’ এই মূর্তি তৈরি হবে সিমেন্ট ও কংক্রিট দিয়ে। গত চার বছর ধরে এই প্রজেক্টের জন্য কাজ করছে ৭৫০ জন কর্মী। ২০১২-র অগাস্টে শিলান্যাস হয়। সেইসময় রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন অশোক গেহলট। তিনি ও আধ্যাত্মিক গুরু মুরারী বাপু মূর্তির শিলান্যাস করেন।
জানা গিয়েছে ২০ কিলোমিটার দূরের কাঁকরোলি ফ্লাইওভার থেকেও দেখা যাবে এই মূর্তি। মূলত পর্যটকদের জন্যই এই মূর্তি তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। নাথদ্বারায় পর্যটকদের জন্য থাকবে একটি থিয়েটার এবং বাগান।
The post এবার বিশ্বের উচ্চতম শিবমূর্তি উন্মোচিত হবে ভারতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RY3P8m
via IFTTT
Comments
Post a Comment