ব্যাংকের পরিষেবা দেবে এবার মমতা সরকার, থাকবে এটিএমও
কলকাতাঃ সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ব্যাংকিং পরিষেবা। এমনটাই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সমবায় দফতর। গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে গ্রামের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা। ইতিমধ্যে রাজ্য সমবায় ব্যাংকের অধীনস্থ জেলা সমবায় ব্যাংকগুলি সিএসপি চালু করছে।
জানা গিয়েছে, প্রায় ২৬৩১টি সিএসপি চালু করা হবে। ইতিমধ্যে প্রায় আড়াইশোটি চালু হয়ে গিয়েছে। এখানে টাকা তোলা ও জমা দেওয়ার যাবতীয় কাজ করতে পারবেন গ্রাহকরা। এটিএম পরিষেবাও থাকবে বলেও জানা গিয়েছে। পুরোপুরিভাবে এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
রাজ্যে ছয় হাজারের বেশি কৃষি সমবায় সমিতি রয়েছে। সমস্ত সমিতিতেই সিএসপি চালু করা হবে বলে জানা গিয়েছে। যদিও এর মধ্যে যে সমবায়গুলি বেশি চলছে সেগুলিতে বাড়তি নজর দেওয়া হবে আগে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে ৭৭৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনও ব্যাংকের শাখা নেই। ব্যাংকহীন গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিএসপি খোলা ছাড়াও ব্যাংকহীন গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় ব্যাংকের শাখা খোলা হচ্ছে। ইতিমধ্যে ৫০টি শাখা চালু হয়েছে। সমবায় ব্যাংকগুলিকে চাঙ্গা করার জন্য এখানে সরকারি কর্মী, শিক্ষকদের স্যালারি অ্যাকাউন্ট খোলার উপর জোর দেওয়া হয়েছে। এঁরা যাতে সমবায় ব্যাংক থেকে ঋণ নেন, সেব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
The post ব্যাংকের পরিষেবা দেবে এবার মমতা সরকার, থাকবে এটিএমও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qXswpK
via IFTTT
Comments
Post a Comment