মোদী সরকারের বড় সিদ্ধান্ত: খুলল ভারত-পাকিস্তানের মধ্যে ‘কর্তারপুর করিডোর’

নয়াদিল্লি: গুরু নানকের ৫৫০ জন্মজয়ন্তীর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শিখ সম্প্রদায়ের জন্য নিয়ে এল খুশির খবর৷ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, কর্তারপুর সাহিব করিডোর খুলে দেওয়া হবে৷ বৃহস্পতিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান৷

অর্থমন্ত্রী জানান, গুরু নানকের জন্মের সঙ্গে জড়িয়ে রয়েছে সুলতানপুর লোধি স্থানটি, তাই একে হেরিটেজ টাউন হিসেবে সংরক্ষণ করা হবে৷ স্মার্ট সিটির ভিত্তিতেই কাজটি হবে৷

সেখানে হেরিটেজ কমপ্লেক্স তৈরি হবে, যার নাম হবে পিন্ড বাবা নানক দা৷ এখানে আগত পুণ্যার্থীরা বেশ কিছু সুযোগ সুবিধাও পাবেন বলে জানানো হয়েছে৷

প্রসঙ্গত, গুরু নানক ১৪৬৯ সালের ১৫ই এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায় ভোয় কি তালবন্দী গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি পাকিস্তানের নানকানা সাহিব নামে পরিচিত৷ তাঁর বাবার নাম ছিল মেহতা কল্যাণ দাস বেদী এবং মাতার নাম ছিল তৃপ্তা দেবী। মেহতা কল্যাণ দাস বেদী একজন পাটোয়ারি ছিলেন যিনি গ্রামের মুসলিম জমিদার রায় বুল্লারের অধীনে চাকরি করতেন।

২৩ নভেম্বর তাঁর জন্মজয়ন্তী পালন করা হবে৷ কারতারপুর সাহিবে তাঁর বাসস্তান ছিল৷ এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাই শিখ সম্প্রদায়ের কাছে এই স্থানের মাহাত্ম্যই আলাদা৷

এদিকে প্রাক্তন ক্রিকেটার এবং পঞ্জাব সরকার নভজ্যোত সিং সিধু কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রকের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি৷ হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি৷
অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, কর্তারপুর সাহিব করিডোর, ডেরা বাবা নানক থেকে প্রায় তিন-চার কিমি পর্যন্ত বিস্তৃত থাকবে৷ এর ব্যয়ভারের দায়িত্ব সরকারের৷ আধুনিক সুবিধাযুক্ত হবে এই করিডোর৷ যা পুণ্যার্থীদের জন্যও লাভজনক হবে৷

The post মোদী সরকারের বড় সিদ্ধান্ত: খুলল ভারত-পাকিস্তানের মধ্যে ‘কর্তারপুর করিডোর’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DWKjWO
via IFTTT

Comments