রিক্সাওয়ালার ছেলে লড়াইয়ে রাখলেন ভারতকে

হ্যামিল্টন: হায়দরাবাদের অটোরিক্সা চালকের ছেলে মহম্মদ সিরাজ লড়াইয়ে রাখল ভারতকে৷ ‘এ’ দলের নিউজিল্যান্ড সফরে চার দিনের প্রথম বেসরকারী টেস্ট ড্র করে ভারত৷ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ম্যাচের রাশ ভারতীয় দলের হাত থেকে বেরিয়ে গেল না সিরাজের জোড়া উইকেটের সৌজন্যেই৷ অবশ্য অপর প্রান্ত দিয়ে তাঁকে যথাযোগ্য সঙ্গত করেন ভারতের অপর দুই পেসার রজনীশ গুরবানি ও নভদীপ সাইনি৷

আরও পড়ুন: পৃথ্বীদের ব্যাটে ভর করে বড় রানের পথে ভারত

সেডন পার্কের প্রাণবন্ত পিচে টসে জিতে নিউজিল্যান্ড-এ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক করুণ নায়ার৷ দিনের প্রথম সেশনে পিচের আদ্রতা কাটিয়ে চোটের জন্য অবসৃত হন কিউয়ি ওপেনার রাদারফোর্ড (৯)৷ তার পরেই মিডল অর্ডার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে শুরু হয় অপর ওপেনার ইয়ংয়ের লড়াই৷

আরও পড়ুন: ভারতীয় স্পিনারদের দাপটে গুটিয়ে গেল কিউইরা

সেফার্ত (১৬), ফিলিপস (৭), রবীন্দ্র (১৬) ও ব্রেসওয়েলকে (৯) নিয়ে ছোট ছোট পার্টনারশিপ গড়লেও দলনায়ক ইয়ংকে কেউই তেমন একটা সঙ্গ দিতে পারেননি৷ ফিলিপস ও ব্রেসওয়েলের উইকেট তুলে নেন গুরবানি৷ সেফার্তকে আউট করেন সাইনি৷ দু’বলের ব্যবধানে রবীন্দ্র ও ফ্লেচারকে (০) ফিরিয়ে দিয়ে সিরাজ নিউজিল্যান্ডকে কোণঠাসা করে দেন৷

আরও পড়ুন: ব্যর্থ রাহানে, রান পেলেন পার্থিব

ওয়েরকমকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন ইয়ং৷ ১৪১ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষ করে ২২১ রানে৷ নতুন করে কোনও উইকেট খোয়াতে হয়নি তাদের৷ ১১৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত রয়েছেন ইয়ং৷ ২৬৬ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি৷ ওয়েরকম নটআউট  রয়েছেন ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯১ বলে ৩২ রান করে৷

The post রিক্সাওয়ালার ছেলে লড়াইয়ে রাখলেন ভারতকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R7WrY3
via IFTTT

Comments