সিডনিতে শুরুতে বোলিং ভারতের, মাঠে থাকার সম্ভবনা ওয়ার্নারের
সিডনি: সিরিজ নির্ণায়ক শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং অস্ট্রেলিয়ার৷ ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে নিজেদের ব্যাটিং শক্তি পরীক্ষা করে নিতেই শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ফিঞ্চের৷ অজি দলে এদিন গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হয়েছে৷ বেহারেনডোর্ফের পরিবর্তে ফাইনাল টি-টোয়েন্টিতে দলে এলেন বাঁ-হাতি তারকা পেসার মিচেল স্টার্ক৷ ফলে সিডনিতে ফাইনাল টি-টোয়েন্টিতে অন্যতম আকর্ষণ বিরাটের ব্যাটিং বনাম স্টার্কের বোলিং৷
অন্যদিকে ভারতীয় দলে এদিন কোনও পরিবর্তন নেই৷ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দল নিয়েই সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামল কোহলি অ্যান্ড কোম্পানি৷ ব্রিসবেনে প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে অজিরা৷ মেলবোর্নে বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়৷
আরও পড়ুন- মেরির সোনার পর ব্রোঞ্জ আনলেন দীপা
একনজরে ভারতীয় দল-
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি,ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার,জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ৷
অন্যদিকে জানা গিয়েছে আজ সিডনিতে ম্যাচ দেখতে মাঠে থাকতে পারেন অস্ট্রেলিয়ার প্রাক্তন সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল বিকৃতি কাণ্ডে দোষী সাবস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে রয়েছেন ওয়ার্নার৷ দেশের হয়ে এখনও ব্যাট হাতে নামতে না পারলেও স্থানীয় ক্লাব ক্রিকেট ব্যাটিংয়ে বাধা নেই ওয়ার্নারের৷
আরও পড়ুন- প্রথমবার ‘রিয়াল’ জয়ের স্বাদ পেল আইবার, অ্যাটলেটিকো-বার্সা অমিমাংসিত
সকালে সিডনির মাঠে সিডনি গ্রেড ক্রিকেটে ব়্যান্ডউইক পিটারস্যামের হয়ে ব্যাট হাতে ৪৯ বলে ৮১ রান করেন৷ ম্যাচের পর সিডনির প্র্যাকটিস পিচে জস হ্যাজেডউড ও প্যাট কামিন্সের বিরুদ্ধে নেট সেশন করেছেন ওয়ার্নার৷ জানা গিয়েছে অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার ওয়ার্নারকে এদিনের ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন৷
আরও পড়ুন- বাক্যালাপে মাহি-জিভার পার্টনারশিপ ভাইরাল
The post সিডনিতে শুরুতে বোলিং ভারতের, মাঠে থাকার সম্ভবনা ওয়ার্নারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r1SVmm
via IFTTT
Comments
Post a Comment