ফাঁসির আগের রাতে অমিতাভের ‘খুদাগাওয়ার’ গান গাইছিল জঙ্গি কাসভ!

মুম্বই: আজ থেকে ঠিক ১০ বছর আগে ২৬/১১ হামলার স্মৃতি অনেকের মনেই টাটকা৷ এই হামলায় অন্যতম অভিযুক্ত পাকিস্তানি জঙ্গি মহম্মদ আজমল কাসভের ফাঁসি হয়েছিল৷ ইয়েরাওয়াড়া সেন্ট্রালে ভোর ৭.৩০মিনিট নাগাদ তাকে ফাঁসি দেওয়া হয়৷ কিন্তু এত ভয়ঙ্কর একটা ঘটনা যে ঘটিয়েছিল সেই কাসাভের ফাঁসির আগের রাতটা ঠিক কিরকম ছিল?

জানা যায়, ধরা পড়ার পর চার বছর তাকে জেলে রাখা হয়৷ ২০১২ সালে ২১ নভেম্বর অপারেশন এক্সে তাকে ফাঁসি দেওয়া হয়৷ ভারতে সেই প্রথম বিদেশি যাকে ফাঁসি দেওয়া হয়৷

কাসভকে ফাঁসিতে ঝোলানোর এই সমগ্র প্রক্রিয়া খুব গোপনে এবং সন্তর্পণে করা হয়েছিল৷ মুম্বইয়ের আর্থার রোড জেলের আন্ডা সেল থেকে তাকে পুণের ইয়ারওয়াড়া পর্যন্ত অক্ষত পৌঁছনোর দায়িত্ব মুম্বই পুলিশের ১৭ অফিসারকে দেওয়া হয়েছিল৷ তাকে বোরখা পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷

পড়ুন: ”কোনোদিনই বিরিয়ানি খেতে চায়নি কাসভ”

এক সংবাদ সংস্থার প্রদত্ত তথ্য অনুযায়ী, সমগ্র অপারেশনে মোট সাতটি কোড ব্যবহার করা হয়েছিল৷ এর শেষ কোড ছিল “Parcel reached Fox”. ইংরেজির একটি ফ্রেজ এটি৷ ফাঁসির একদিন আগে কাসভকে পুণের জেলে নিয়ে আসার পর এই কোডটি ব্যবহার করা হয়েছিল৷ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আরআর পাতিল এবং পুলিশের কিছু শীর্ষ আধিকারিকরাই শুধুমাত্র এই কোডগুলি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন৷

কাসভকে মুম্বই থেকে পুণে নিয়ে আসতে মোট তিন ঘন্টা সময় লেগেছিল৷ নিয়ে আসার সময় সমগ্র রাস্তাতে একটাও কথা বলেনি সে৷ ২০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যাতে কাসাভকে জানানো হয় বুধবার তাকে ফাঁসিতে ঝোলানো হবে৷ তাকে ৪টের মধ্যে তৈরি হয়ে নেওয়ার কথা বলা হয়৷ সেই রাতে সে ঘুমোয়নি৷

পড়ুন: ‘হাতে বন্দুক থাকলে কাসভকে আদালতেই গুলি করে মারতাম’

কাসভের চোখেমুখে কোনও ভয় বা চিন্তার ছাপ ছিল না৷ এনডিটিভি সংবাদ মাধ্যমের একটি খবর থেকে জানা যায়, তাকে অমিতাভ-শ্রীদেবীর খুদাগাওয়াহ ছবির ‘না জা মেরে বাদশাহ এক বাদা তোড়কে, এক বাদে কে লিয়ে’ গানটি গুনগুন করতে শোনা যায়৷ সে রাতে টমেটো খেতে চেয়েছিল৷ তাকে এক বাক্স টমেটোও দেওয়া হয়েছিল৷ তার থেকে দুটি তুলে নিলেও সে ভোর ৬টা নাগাদ একটি খায় বলে সংবাদ সূত্রের খবর৷ এরপর ২ কাপ মশলা চা খায় বলেও জানা যায়৷

ফাঁসিতে ঝোলানোর আগে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়, তবে সেই প্রশ্নের উত্তরে কিছু বলতে অস্বীকার করে সে৷ ২১ নভেম্বর ফাঁসির দিন সকাল সকাল উঠে পড়ে কাসাভ৷ তারপর নমাজ পাঠ করে৷ কোরাণ পড়ে৷ ফাঁসির কথা শুনে সে তার মা-এর কাছে পৌঁছতে পারবে বলে জানায়৷

পড়ুন: কাসভকে চিনিয়ে দেওয়ার শাস্তি আজও বয়ে বেড়াচ্ছে দেবিকা

সকালে ফাঁসি দেওয়ার আগে কাসভকে স্নান করানো হয়৷ ফাঁসির ঠিক আগে জঙ্গি কাসভ জেলরের উপস্থিতিতে ভগবানের কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেয় বলে জানা যায়৷ আর সেইসঙ্গে এমন অপরাধ সে আর করবে না বলেও ভগবানকে জানায় (সংবাদ সংস্থার খবর অনুযায়ী)৷

সকাল ৭.৩০ মিনিট নাগদ তাকে ইয়ারওয়াড়া জেলে ফাঁসিতে ঝোলানো হয়৷ এরপর তার দেহের মেডিক্যাল টেস্ট হয় এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ প্রসঙ্গত, ৮০টি অপরাধের সঙ্গে জড়িয়েছিল কাসাভের নাম, যার মধ্যে হত্যা, ভারতে হামলা, অস্ত্র মজুত রাখার মতো অপরাধ ছিল অন্যতম৷

সে ধরা পড়ে যাওয়ার পর তার থেকে অস্ত্র, গোলা-বারুদ, স্যাটেলাইট ফোন এবং শিবাজী টার্মিনালের নকশা পাওয়া গিয়েছিল৷

তার দেহ জেলের কাছে ফাঁসি গেটের কাছে সকাল ৯.৩০মিনিট নাগাদ কবরস্থ করা হয়৷ তাকে ঠিক কোন স্থানে কবরস্থ করা হয়েছে তাও গোপন রাখতে মোট ৬টি স্থান খোঁড়া হয়েছিল বলে জানা যায়৷

The post ফাঁসির আগের রাতে অমিতাভের ‘খুদাগাওয়ার’ গান গাইছিল জঙ্গি কাসভ! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P2JxZB
via IFTTT

Comments