বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা, ফের কলঙ্কিত ফুটবল
বুয়েনস আইরস: রিভার প্লেট বনাম বোকা জুনিয়র্স। দক্ষিন আমেরিকার ক্লাব ফুটবলে সবচেয়ে উত্তেজক ম্যাচ হিসেবে পরিগণিত করা হয় এই ম্যাচকে। শনিবার কোপা লিবার্তাদোরসের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই আর্জেন্তাইন ক্লাবের। কিন্তু কিক-অফের আগেই ঘটে গেল এমন মারাত্মক ঘটনা, যার ফলে ফের কলঙ্কিত হল লাতিন আমেরিকান ক্লাব ফুটবল।
ফাইনালের নির্ণায়ক দ্বিতীয় লেগের ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রিভার প্লেটের হোম গ্রাউন্ড মনুমেন্টাল স্টেডিয়ামে। কিন্তু রিভার প্লেট সমর্থকদের হিংস্রতায় উত্তেজক সেই ম্যাচের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। স্টেডিয়ামে ঢোকার মুখে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা চালাল রিভার প্লেট সমর্থকেরা।

দলীয় সমর্থনে প্রতিপক্ষের টিম বাসে রিভার প্লেট সমর্থকদের হিংস্রতা এতটাই উগ্র ছিল যে, বোকা জুনিয়র্সের টিম বাসের জানালার কাঁচ ভেঙে ফেলে তারা। শুধু তাই নয় লঙ্কার গুঁড়ো এবং টিয়ার গ্যাস নিয়ে প্রতিপক্ষ ফুটবলার এবং সাপোর্ট স্টাফেদের উপর হামলাও চালায় তারা। ঘটনার ভয়াবহতায় অজ্ঞান হয়ে যান চালকের আসনে বসে থাকা বোকা জুনিয়র্সের বাস ড্রাইভার। বোকা জুনিয়র্সের ভাইস প্রেসিডেন্ট কোনক্রমে ঘটনাস্থল থেকে টিম বাস নিয়ে পালিয়ে বাঁচেন। রীতিমতো শিহরণ জাগানো এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

উত্তেজিত সমর্থকদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে জমায়েত হয় বিশাল পুলিশবাহিনী। সেকারণে প্রাথমিক ভাবে বোঝা সম্ভব হয়ে ওঠেনি টিয়ার গ্যাসে আহত হওয়া বোকা ফুটবলারদের উদ্দেশ্যে লঙ্কার গুঁড়ো কিংবা টিয়ার গ্যাস ছুঁড়েছিল ঠিক কারা। তবে জানালার ভাঙা কাঁচ, টিয়ার গ্যাসে জখম হয়েছেন একাধিক বোকা জুনিয়র্স ফুটবলার। বোকা জুনিয়র্স ফুটবলার পাবলো পেরেজের চোখে ভাঙা কাঁচের টুকরো ঢুকে তিনি মারাত্মক ভাবে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করানো হয় হাসপাতালে।
???? The effects of the @CARPoficial bus attack on @BocaJrsOficial players:
Agus Almendra unwell
Pablo Pérez eye injury
Gonzalo Lamardo eye injury
Carlos Tevez vomiting
????….and the Superclasico is STILL going ahead. pic.twitter.com/zoZgEQ0dLn
— SPORF (@Sporf) November 24, 2018
স্থানীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, লকার রুমে বমি করতেও দেখা গিয়েছে ফুটবলারদের। দুর্ঘটনায় ফুটবলাররা এতটাই জখম হন যে, ম্যাচ খেলার কোনও অবস্থাতেই ছিলেন না তারা। স্বভাবতই নির্ধারিত সময়ে বাতিল হয় মেগা ফাইনাল। সূচী পরিবর্তন করে রবিবার অনুষ্ঠিত হবে সেই হাইভোল্টেজ ম্যাচ।
#TNTSports | Continúan los incidentes en la cancha de River en la previa de la Superfinal ante Boca. pic.twitter.com/MxMUxlFuCM
— TNT Sports LA (@TNTSportsLA) November 24, 2018
The post বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা, ফের কলঙ্কিত ফুটবল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KzwPks
via IFTTT
Agus Almendra unwell
Comments
Post a Comment