ছাগলের গণধর্ষণে অস্বাভাবিক কিছু নেই: তসলিমা

নয়াদিল্লি: হরিয়ানার মেওয়াট শহরে ঘটে যাওয়া গর্ভবতী ছাগলের গণধর্ষণের ঘটনা নিয়ে মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন। সাফ জানিয়ে দিলেন যে ছাগলের গণধর্ষণের মতো ঘটনা অস্বাভাবিক কিছু নয়। ছাগল এবং মেয়েদের মধ্যে কোনও পার্থক্য নেই বলেও দাবি করেছে তসলিমা।

আরও পড়ুন- এবার গণধর্ষণের শিকার গর্ভবতী ছাগল

আট বিকৃত মস্তিস্ক পুরুষের যৌন লালসার শিকার এক ছাগল৷ পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে৷ বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে৷ এই ঘটনা পশুপ্রেমীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে৷ তাদের মন্তব্য, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দেশে শুধু মহিলা কেন, পশুরাও আর নিরাপদ নয়৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় ওই আটজন মদ্যপ অবস্থায় ও ড্রাগে আচ্ছন্ন ছিল৷ স্থানীয় একটি বাড়ি থেকে ছাগলটিকে চুরি করে তার উপর রাতভর পাশবিক অত্যাচার চালায় ওই আটজন৷ তাদের অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় ছাগলটি৷ মেডিক্যাল পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে৷ আরও মর্মান্তিক ঘটনা হল, ওই ছাগলটি গর্ভবতী ছিল৷

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার গভীর রাতে নিজের মত প্রকাশ করেছেন তসলিমা। নিজের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। চেনা ছন্দে আক্রমণ করেছেন পুরুষতান্ত্রিক সমাজের বিকৃত মানসিকতাকে। তিনি লিখেছেন, “একদল লোক একটা ছাগলকে গণধর্ষণ করেছে। অনেকেই এই বিষয়টি নিয়ে বিতৃষ্ণা প্রকাশ করেছেন। অভিযুক্তেরা বিশ্বাস করে যে একজন মহিলাকে ধর্ষণ করার থেকে ছাগলকে ধর্ষণ করা সহজ। কিন্তু সহজ সত্যিটা হচ্ছে ধর্ষণের জন্য মেয়ে আর ছাগলের মধ্যে কোনও পার্থক্য নেই। উভয়েই ধর্ষণের সময় বাধা দেয়।”

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন অতিমাত্রায় নারীবাদী বলেই পরিচিত। ধর্মান্ধতার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধেও তিনি বহুবার মুখ খুলেছেন। যা নিয়ে বিতর্কও কিছু কম হয়নি।

The post ছাগলের গণধর্ষণে অস্বাভাবিক কিছু নেই: তসলিমা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LZtyL2
via IFTTT

Comments