RK NEWS
<p>বেআইনি অস্ত্রের কারবারের পর এবার জাল নোট চক্রেও নাম লিখিয়েছে মুঙ্গের! জগদ্দলে লাড্ডু তৈরির আড়ালে অস্ত্র কারখানার হদিশের পর এসটিএফ সূত্রে নতুন তথ্য। এসটিএফ সূত্রে দাবি, গতকাল প্রথমে ধর্মতলা থেকে ৩ জনকে গ্রেফতার করে অ্যান্টি এফআইসিএনের একটি দল। বাজেয়াপ্ত করা হয় এক লক্ষ টাকার জাল নোট ও ৪০টি অর্ধসমাপ্ত আগ্নেয়াস্ত্র।</p> <p> </p> <p>ধৃতদের মধ্যে ২ জন মুঙ্গেরের, একজন মালদার কালিয়াচকের। এসটিএফ সূত্রে খবর, বিহারের বাসিন্দা মহম্মদ আবদুল্লাকে জেরা করে জগদ্দলের ছোট শ্রীরামপুরে তল্লাশি চালিয়ে অস্ত্র কারখানার হদিশ পায় এসটিএফ। সেখান থেকেও ২০টি আগ্নেয়াস্ত্র অর্ধসমাপ্ত অবস্থায় এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় বিহারের মুঙ্গেরের ৬ যুবককে। ধৃতদের আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।</p>
from https://ift.tt/2vmA3jL
via IFTTT
from https://ift.tt/2vmA3jL
via IFTTT
Comments
Post a Comment