প্রতারণার অভিযোগে মুম্বই পুলিশের হাতে কলকাতায় ধৃত যুবক
স্টাফ রিপোর্টার, কলকাতা: ভুয়ো পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে কলকাতা থেকে মুম্বাই পুলিশ এর সাইবার ক্রাইম দমন শাখা এক যুবকে গ্রেফতার করলো৷ রবিবার মহেশতলার মুখার্জী গেট এলাকা থেকে অনুজ কুমার গুপ্তাকে(৩৭)পাকরাও করে মুম্বইয়ের ওই দলটি। তার বিরুদ্ধে ডেবিট কার্ড প্রতারণার অভিযোগ রয়েছে৷
আরও পড়ুন- জমি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলে নিতে চাপ দেন বিশপ
মুম্বইয়ের এক ব্যবসায়ীর ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি মূলত ফোন করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা এটিএম কার্ডের পিন কোর্ড পরিবর্তন করার কথা বলে নম্বর জানার চেষ্টা করতো। তার পরেই অনলাইনে টাকা তছরূপ করত।
আরও পড়ুন- অসম থেকে ফিরে গেল ৫২ বাংলাদেশি
মুম্বইয়ের ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখা৷ এরপর এ রাজ্যে আসে মুম্বই পুলিশের চারজন অফিসার। কিন্তু ক্রমাগত জায়গা পরিবর্তন করায় ওই যুবককে ধরা যাচ্ছিল না।
আরও পড়ুন- ছাগলের গণধর্ষণে অস্বাভাবিক কিছু নেই: তসলিমা
অবশেষে রবিবার মহেশতলার মুখার্জি গেট এলাকার একটি মোবাইলের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷ ধৃত অনুজ কুমার গুপ্তা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাম বদলে মোবাইল দোকানদার দের সঙ্গে ভাব জমিয়ে ভালোবাসা অর্জন করে দোকান মালিক এর থেকে অন্যের নামে সীম নিয়ে ব্যবহার করে ব্যবসায়ীদের প্রতারণার করতো৷
আরও পড়ুন- আধার নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে বেকায়দায় ট্রাই চেয়ারম্যান
মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম শাখা ধৃতের বিরুদ্ধে ৪২0/৪0৬ ধারায় মামলা দায়ের করে৷ আজ তাকে আলিপুর কোর্টে তোলা হবে। ধৃত অনুজ কুমার গুপ্তাকে মুম্বাই পুলিশ ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার আবেদন করবে৷ তবে ধৃত যুবক তার নাম অনুজ কুমার গুপ্তা বললেও সেটিই তাঁর আসল নাম কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ এর সাথে আর কে কে জড়িত আছে তাও ক্ষতিয়ে দেখা হবে৷
The post প্রতারণার অভিযোগে মুম্বই পুলিশের হাতে কলকাতায় ধৃত যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2AnzVX2
via IFTTT
Comments
Post a Comment