শিব সেজে মন্দির দর্শন লালুর ছেলের!

পাটনা: মন্দিরে ঢুকলেন শিব! হাতে ডমরু৷ গর্ভগৃহে প্রবেশ করে ডমরু বাজাতে শুরু করলেন শিব৷ তারপর শুরু হল পুজো৷ না কোনও পৌরাণিক সিনেমার দৃশ্য নয় এটা৷ বাস্তবেই ঘটেছে৷ আরজেডি প্রধান তেজপ্রতাপ এমনই কাণ্ড ঘটিয়েছেন৷ শ্রাবণ মাসের শুরু থেকেই ভীড় জমেছে দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে৷ সেখানেই শিব সেজে হাজির হন লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপ৷ ডমরু বাজাতে বাজাতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তিনি৷

তিনি ঢুকতেই পুজো শুরু করেন পুরোহিত৷ পাশে দাঁড়িয়ে ডমরু আর শাঁখ বাজাতে থাকেন তেজপ্রতাপ৷ এইভাবেই শিবের বেশে বৈদ্যনাথ মন্দিরে পুজো দেন তিনি৷ কিন্তু কার নামে পুজো দিলেন তিনি? তেজ প্রতাপ নিজেই জানিয়েছে বিহারবাসীর মঙ্গলকামনা করে পুজো দিয়েছেন তিনি৷ পুজো দিয়েছেন গোটা দেশের জন্য৷ যাতে সবাই বিভেদ ভুলে শান্তিতে থাকতে পারেন৷ সঙ্গে অবশ্যই প্রার্থনা করেছেন নিজের বাবা লালু প্রসাদ যাদবের জন্য৷ কামনা করেছেন লালুর দীর্ঘায়ু৷

পড়ুন: গোরু পাচারকারীদের চড় থাপ্পড় মারার নিদান বিজেপি বিধায়কের

এর আগে, ২০১৭ সালে, নতুন বছরকে স্বাগত জানাতে তেজপ্রতাপ শ্রীকৃষ্ণ সেজেছিলেন৷ সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ যদিও আর কয়েকদিন পরেই রিলিজ করবে তেজপ্রতাপের অভিনীত সিনেমা। সেই ছবির নাম রুদ্র। শিবের নামের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে ছবির নাম।

উল্লেখ্য, তেজপ্রতাপের বিয়ের পর শহর জুড়ে পোষ্টার পড়ে৷ শিব-পার্বতীর বিয়ে হচ্ছে, সেই ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়৷ কিন্তু দেখা যায় শিবের মুখের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় তেজ প্রতাপের। আর পার্বতীর মুখের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্য রাইয়ের মিল স্পষ্ট।

বিয়ের আগেই পাটনায় লালুর বাড়ির সামনে শিব-পার্বতীর এমন অভিনব পোষ্টারে ছেয়ে যায় রাস্তা-ঘাট। অসমর্থিত একটি সূত্রের দাবি, অতি অত্যুত্‍সাহী কিছু আরজেডি সমর্থকেরা এমন কাণ্ড ঘটিয়েছেন। তারাই তেজ প্রতাপ ও ঐশ্বর্যার জুটিকে শিব-পার্বতীর সঙ্গে তুলনা করেছেন।

বিয়েকে কেন্দ্র করে নববধূর মতো সেজে ওঠে পাটনা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে নব বর-বধূকে আর্শীবাদ করতে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় রাজ্যপাল সত্য পাল মালিক, কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান প্রমুখকে।

The post শিব সেজে মন্দির দর্শন লালুর ছেলের! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OuxxAX
via IFTTT

Comments