জমি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলে নিতে চাপ দেন বিশপ

তিরুঅনন্তপুরম: গত কয়েকদিন ধরে কেরলে বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের খবর শিরোনামে আসছে। এবার এই ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। অভিযুক্ত বিশপ নাকি নানকে ফোন করে ধর্ষণের মামলা তুলে নিতে বলেছেন, এমনকী তার বদলে জমি দেওয়ার কথাও বলেছেন।

সম্প্রতি পুলিশের তদন্তে সেই বিস্ফোরক অডিও বার্তা প্রকাশ্যে এসেছে। পুলিশ ওই অডিও খতিয়ে দেখছে।

কেরলের সিরিয়-মালাবার চার্চের এক বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। এক সন্ন্যাসিনী অভিযোগ করেছেন, ওই বিশপ গত ২ বছরে ১৩ বার ধর্ষণ করেছেন তাঁকে।

অভিযুক্ত বিশপের নাম ফ্রাঙ্ক মুল্লাক্কাল। তিনি কোট্টায়মের বাসিন্দা। অভিযোগকারিনী একটি কনভেন্টের মাদার সুপিরিয়র। তিনিই পুরো বিষয়টি পুলিসকে জানিয়েছেন। বিশপের দাবি, অভিযোগকারিণী তাঁকে ব্ল্যাকমেল করছেন, আগেও দিয়েছেন যৌন কেলেঙ্কারি কাণ্ডে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এ নিয়ে তিনিও অভিযোগ দায়ের করেছেন সন্ন্যাসিনীর বিরুদ্ধে।

সন্ন্যাসিনী জানিয়েছেন, ২০১৪-য় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য তাঁকে ডেকে পাঠান ওই বিশপ। তারপর ধর্ষণ করেন। পরের ২ বছরে ১৩ বার এভাবে ধর্ষণ করা হয়েছে তাঁকে। গত বছরই এ ব্যাপারে চার্চ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি কিন্তু কোনও পদক্ষেপ না হওয়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

এই ইস্যুতে সম্প্রতি, চার্চে কনফেশন প্রথা বন্ধ করারও আর্জি জানিয়েছে মহিলা কমিশন।

The post জমি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলে নিতে চাপ দেন বিশপ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2v043me
via IFTTT

Comments