লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Galaxy On8-এর দাম!
নয়াদিল্লি: চলতি সপ্তাহেই Galaxy On8 -এর 4GB/64GB ব়্যাম লঞ্চ করতে চলেছে, আর তার আগেই ফাঁস হয়ে গেল তার মূল্য৷ জানা গিয়েছে, ১৮,০০০টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোনটি৷ সূত্র মতে, Galaxy On8 ফ্লিপকার্টে আগামী সপ্তাহ থেকেই পাওয়া যাবে৷ এতে 6ইঞ্চি HD+ সুপার AMOLED ডিসপ্লে এবং ডুয়াল রিয়র ক্যামেরা রয়েছে৷
জানা গিয়েছে, এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টো-কোর প্রসেসর রয়েছে৷ অনলাইনে এটি স্যামসাংয়ের এক্সক্লুসিভ স্মার্টফোন যা গ্রাহকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে৷ জুলাইয়ের শুরুতে সংস্থার পক্ষ থেকে Galaxy On6 অনলাইনে লঞ্চ করা হয়েছিল৷ এতে ইনফিনিটি ডিসপ্লে যেমন ছিল সেই সঙ্গে এটি সংস্থার প্রথম মিড রেঞ্জের স্মার্টফোন যা শুধুমাত্র অনলাইনেই লঞ্চ করা হয়৷
পড়ুন: Xiaomi কে পিছনে ফেলল কোন সংস্থা, দেখে নিন এক নজরে
প্রসঙ্গত, সাম্প্রতিককালে বারতে লঞ্চ হওয়া Galaxy J8 এবং J6 স্মার্টফোন লাক লাখ গ্রাহক কিনেছে৷ সংস্থার মতে, প্রতিদিন প্রায় ৫০,০০০ গ্রাহক এই মডেল কিনতে আসেন৷ গত ২২ মে, Galaxy J6, এবং ১জুলাই J8 লঞ্চ করা হয় ভারতে৷
এদিকে, অবশেষে, ভারতে লঞ্চ করতে চলেছে বহু আলোচিত Moto G6 Plus৷ খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সংস্থা৷ Motorola জানিয়েছে, Moto G6 Plus খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে Moto G6 ও Moto G6 Play সিরিজের সঙ্গে, যেগুলি ভারতীয় মার্কেটে আত্মপ্রকাশ করেছে কয়েক সপ্তাহ আগে৷ সংস্থার আনা জনপ্রিয় Moto G6 সিরিজের মধ্যে Moto G6 Plus হতে চলেছে তৃতীয় জনপ্রিয় সেট৷
Motorola সারা বিশ্বের মানুষদের কাছে পৌঁছে দিয়েছে Moto G6 সিরিজ৷ ভারতে গত মাসে সংস্থা এনেছে Moto G6 এবং Moto G6 Play৷ ভারতীয় মার্কেটে লঞ্চের সময় ফোনদুটির দাম ছিল যথাক্রমে ১৩,৯৯৯ এবং ১১,৯৯৯ টাকা৷ Moto G6 Plus ফোনটির ক্যামেরাটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ যা আকর্ষণ করবে বহু ইউজারকে, এমনটাই মনে করছে কর্তৃপক্ষ৷
The post লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Galaxy On8-এর দাম! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NYZmAm
via IFTTT
Comments
Post a Comment