ববি, বক্সি অসমে যাচ্ছেন, পরে যেতে পারেন মমতাও
স্টাফ রিপোর্টার, কলকাতা: ফিরহাদ (ববি) হাকিম এবং সুব্রত বক্সিকে অসমে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেসের দুই সদস্যের এই প্রতিনিধিদল বৃহস্পতি অবং শুক্রবার অসমে থাকবেন এবং সাম্প্রতিক পরিস্থিতির খতিয়ে দেখবেন৷
উল্লেখ করা যেতে পারে, সোমবার সকাল ১০টায় আসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণের বা National Register of Citizens (NRC) -এর দ্বিতীয় খসড়া৷ এটিই চূড়ান্ত খসড়া৷ আবেদনকারি ছিলেন ৩ কোটি ২৯ লক্ষ৷ তালিকায় জায়গা পেয়েছে ২ কোটি ৮৯ লক্ষ৷ নাম নেই ৪০ লক্ষ ৭ হাজার মানুষের৷
পড়ুন: অসম NRC ইস্যু: রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করতে দিল্লিতে মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে নরেন্দ্র মোদী সরকারকে বিষয়টি নিয়ে তুলোধোনা করেছেন৷ হুমকির সুরে জানিয়েছেন, অসমে বাংলা-ভাষাভাষী মানুষেরা বে-ঘর হলে তিনি চুপ করে বসে থাকবেন না৷ মঙ্গলবারই রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে এনআরসি-ইস্যুতে কথা বলবেন৷ তবে দলীয় স্তরে Ground Reality জানতে ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সিকে আসমে পাঠানো হয়েছে৷
সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তাঁর কাছে প্রমাণ আছে, অসমে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও মানুষকে বে-ঘর করার চক্রান্ত শুরু করেছে সে রাজ্যের বিজেপি সরকার৷ মদত দিচ্ছে কেন্দ্র৷ মার্চ মাসে তাঁর কাছে যে চিঠি এসেছে, তা থেকেই বিষয়টি তাঁর নজরে এসেছে৷ মমতার বক্তব্য, চার-পাঁচ পুরুষ ধরে এনেক পরিবার ওখানে বসবাস করছে৷ কিন্তু তাঁদের নাম নেই, তা জেনে তাজ্জব হতে হয়৷
সাম্প্রতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অসম যেতে পারেন বলে মন্তব্য করেছেন৷
The post ববি, বক্সি অসমে যাচ্ছেন, পরে যেতে পারেন মমতাও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NXRbUR
via IFTTT
Comments
Post a Comment