ইরা-মেহের-সুজির যখন টলিপাড়ার ফ্যাশানিস্তা

কলকাতা : টলিউড নায়িকাদের সৌন্দর্য্য, গুণ, অভিনয় ক্ষমতা সবকিছু নিয়েই চর্চা হয়েই থাকে৷ হওয়াটাই স্বাভাবিক৷ প্রত্যেক নায়িকার প্রতিভায় মুগ্ধ দর্শকরা৷ তবে তাঁদের একটা গুণ নিয়ে নিয়ে বেশ কম চর্চাই হয়৷ অভিনেত্রীদের ফ্যাশন সেন্স৷ এ বিষয় তেমন আলোচনাই করেন না কেউ৷ যতই হোক, জেন ওয়াইয়ের হাজারও মেয়েরা তাঁদের মেক আপ, ড্রেস আপ, হেয়ারস্টাইল সবকিছু অনুসরণ করেন৷ তখন তাঁদের ফ্যাশন মন্ত্র এড়িয়ে যাওয়া হবে সেটা তো একেবারেই হয় না৷

সম্প্রতি বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবিটি টক অফ দ্য টাউন হয়ে উঠেছে৷ ভিন্ন ধরণের গল্প, পাঁচ অসাধারণ নায়িকা, ক্যাচি ব্যাকগ্রাউন্ড স্কোর, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার টপ ট্রেন্ডিংয়ের তালিকায় নাম উঠে এসেছে ‘ক্রিসক্রস’র৷ এ ছবির প্রোমোশনে ব্যস্ত পাঁচ অভিনেত্রী৷ কিন্তু আজকাল প্রচারের থেকেও যেটা নজরে পড়ছে সেটা হল তাঁদের নায়িকাদের ড্রেসিং স্টাইল৷ টলিপাড়ায় এ ধরণের ট্রেন্ডি পোশাক আগে কেউ পরেছেন কিনা সে নিয়ে সন্দেহ আছে৷

কখনও কেপ ড্রেস তো কখনও ইণ্ডো-ওয়েস্টার্ন বা কখনও ট্রেন্ডি শাড়ি৷ যা রীতিমত ইন এখনকার ফ্যাশনে৷ মিমির লাল রঙের কেপ ড্রেস দেখে সকলেই তাঁর স্টাইলের প্রশংসায় পঞ্চমুখ৷ অন্যদিকে নুসরতের অফ শোল্ডার টপ সঙ্গে লং স্কার্ট পুরোপুরি নতুন ট্রেন্ড এনে দিয়েছে ফ্যাশন দুনিয়ায়৷ এছাড়াও ছবির প্রচারের অনুষ্ঠানে সম্প্রতি ফর্ম্যাল পরে দেখা গিয়েছিল তাঁকে৷ লাল রঙের স্যুট এবং ভেতরে কালো নেটের সেক্সি টপে নুসরতের হটনেস আরও বেড়ে গিয়েছে৷

কম যান না প্রিয়াঙ্কাও৷ ‘ক্রিসক্রস’ ছবিতেও তাঁর গেট আপ বেশ সিম্পল অথচ ফ্যাশানেবল দেখানো হয়েছে৷ রিয়েল লাইফেও ততটাই ফ্যাশানেবল প্রিয়াঙ্কা সরকার৷ সামান্য হ্যান্ডলুম শাড়িকেও যে ইউনিক ব্লাউজের ডিজাইনে নজরকাড়া করে তোলা যায় তা প্রমাণ করে দিলেন অভিনেত্রী৷ একটি সাধারণ সাদা রঙের ব্লাউজের ব্যাক ডিজাইনে রয়েছে হালকা ব্যাকলেসের ছোঁয়া৷ বেশি শো অফ না করেই ফ্যাশন ধরে রাখা একেই বলে৷

ওয়েস্টার্ন হোক বা ইণ্ডিয়ান সবেতেই সাবলিল প্রিয়াঙ্কা৷ কালো অফ শোল্ডার পরেও একই রকম সুন্দর লাগছিল তাঁকে৷ সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল প্রত্যেকের মেক আপ, অ্যাকসেসেরিজ, জুয়েলারি সবকিছু একেবারে টু দ্য পয়েন্ট৷ কোনও কিছুই অতিরিক্ত নয়৷ সেই কারণে টলি অভিনেত্রীদের ফ্যান ফোলোয়িং দিন দিন বেড়ে চলেছে৷

The post ইরা-মেহের-সুজির যখন টলিপাড়ার ফ্যাশানিস্তা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mPu0AC
via IFTTT

Comments