বাগনানে কিশোরী খুন, ৫ দিন পরেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় দোকান বন্ধ করে প্রতিবাদ

হাওড়ার বাগনানে কিশোরী খুনের ঘটনায় ৫ দিন হয়ে গেলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় এলাকার দোকানপাট বন্ধ করে প্রতিবাদ দেখালেন এলাকাবাসী। গতকাল দোষীদের গ্রেফতারের দাবিতে বাগনান থানায় একটি ডেপুটেশনও দেয় এলাকার ছাত্রছাত্রীরা। গত ২৫শে জুলাই নবাসন এলাকায় টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কিশোরী। পরে পরিচিত কিশোরের বাড়ি থেকে হাত-পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে পলাতক ওই কিশোর ও তার মা।

from https://ift.tt/2OttjcT
via IFTTT

Comments

Popular posts from this blog