ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগ, মহেশতলা থেকে গ্রেফতার এক যুবক

ভুয়ো পরিচয় দিয়ে ডেবিট কার্ড প্রতারণার অভিযোগে মহেশতলার মুখার্জি গেট এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশের একটি দল। ধৃতের নাম অনুজ কুমার গুপ্তা। তবে সেটিই তাঁর আসল নাম কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, মুম্বইয়ের এক ব্যবসায়ীর ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে ওই যুবকের খোঁজ পান তদন্তকারীরা। এরপর রাজ্যে আসে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখার চারজন অফিসার। কিন্তু ক্রমাগত জায়গা পরিবর্তন করায় ওই যুবককে ধরা যাচ্ছিল না। অবশেষে গতকাল একটি মোবাইলের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হবে।

from https://ift.tt/2LvuHxH
via IFTTT

Comments