দেশের হয়ে আবার খেলবেন কপিল
চণ্ডীগড়: প্রায় ৪০ বছর আগে ভারতীয় ক্রিকেটে পা রেখেছিলেন৷ তারপর প্রায় দু’দশক ধরে ভারতীয় ক্রিকেটে কপিলযুগ সূচনা হয়েছিল৷ ১৯৮৩ অধিনায়ক হিসেবে দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেন৷ এরপর ১৯৯৪ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব৷
আবার দেশের হয়ে খেলতে চলেছেন কপিল৷ তবে এবার ক্রিকেট নয় গল্ফে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক৷
জাপানে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক সিনিয়ন গল্ফ প্রতিযোগিতায় ভারতীয় দলে রয়েছেন ‘হরিয়ানা হ্যারিকেন’৷ অক্টোবরে জাপানে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে৷
প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, ‘এটা ক্রিকেট নয়৷ তবহেব আমি খুশি আরও একবার দেশের হয়ে খেলতে পারব বলে৷ যে খেলায় হোক না কেন দেশের হয়ে খেলতে পারাটা আলাদা গর্ব অনুভব করায়৷’
The post দেশের হয়ে আবার খেলবেন কপিল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ou57XU
via IFTTT
Comments
Post a Comment