বসিরহাটে মধ্যমগ্রামের স্কুলছাত্রের রহস্যমৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ

<p>বসিরহাটের মালতীপুরে মধ্যমগ্রামের স্কুলছাত্রের রহস্যমৃত্যু। পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। খুনের অভিযোগ পরিবারের। সহপাঠীদের দাবি, কাল স্কুলে না গিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে ট্রেনে চেপে বসিরহাটের মালতীপুরে যায় মধ্যমগ্রাম বয়েজ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র বিনায়ক চক্রবর্তী।</p> <p>বন্ধুদের দাবি, সেখানে একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় বিনায়ক। স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। ৬ সহপাঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।</p>

from https://ift.tt/2LPZh4p
via IFTTT

Comments