জলপাইগুড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে যুব নেতার বাড়িতে ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা ও বোনকে শ্লীলতাহানির অভিযোগ
এবার জলপাইগুড়িতে প্রকাশ্যে যুব এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। যুব তৃণমূল নেতা রাজু সাহানির বাড়িতে ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা ও তাঁর বোনকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল নেতা মহেশ রাউটিয়ার গোষ্ঠীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, মাস কয়েক আগে জেলার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রাক্তন আদিবাসী বিকাশ পরিষদ নেতা রাজু। এরপর গতকাল রাতে তৃণমূল নেতা মহেশ রাউটিয়া দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। জলপাইগুড়ি মহিলা থানায় শ্লীলতাহানি, ভাঙচুর-সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজু সাহানির বোন। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
from https://ift.tt/2vfSvKY
via IFTTT
from https://ift.tt/2vfSvKY
via IFTTT
Comments
Post a Comment