লন্ডন মেয়র হওয়ার দৌড়ে দুই ভারতীয় বংশোদ্ভূত

লন্ডন: ২০২০ সালে লন্ডনে মেয়র হওয়ার দৌড়ে এবার দুই ভারতীয় বংশোদ্ভূত৷ ব্রিটিশ শিখ রাজনৈতিক ব্যক্তিত্ব কুলভীর রাঙ্গার এবং রুবি ম্যাক গ্রেগর স্মিথ৷ রুবি ম্যাকগ্রেগরকে বাণিজ্যে তাঁর অবদান এবং বহুমুখী কাজের জন্য ২০১২সালে রানি দ্বিতীয় এলিজাবেথ কমান্ডার অব ব্রিটিশ এম্পায়ার সম্মানে সম্মানিত করেন৷ রুবি জানান, ‘আমাদের সুন্দর রাজধানী এবং আমাদের দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এবার আমার ঋণ শোধের পালা৷’

পড়ুন: ‘পাক নির্বাচনে সেনার মদত পাচ্ছেন ইমরান খান’

অন্যদিকে কুলভীর রাঙ্গার, লন্ডনে মেয়রের কার্য্যালয়ে প্রাক্তন ট্রান্সপোর্ট অ্যাডভাইজার ছিলেন৷ রাঙ্গার জানান, তাঁর জন্ম, বড় হয়ে ওঠা, পড়াশোনা, চাকরি সবকিছু লন্ডনে৷ তাই এই তালিকায় নাম থাকার জন্য তিনি গর্বিত৷ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আর্কিটেকচারে স্নাতক তিনি৷ কিংসটন বিজনেস স্কুল থেকে বিজনেস ডিপ্লোমাও রয়েছে তাঁর ঝুলিতে৷ ব্যবসা থেকে রাজনীতি, স্বেচ্ছাসেবার ক্ষেত্র, এমনি বহু দিক থেকে ব্যক্তিত্বরা রয়েছে মেয়র হওয়ার দৌড়ে৷

পড়ুন: নির্বাচনের আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন না নওয়াজ-মরিয়ম

প্রসঙ্গত, ২০১৬সালের মে মাসে, কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথকে ৯ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হন লেবার পার্টির সাদিক খান। লন্ডন অ্যাসেম্বলির ১৪টি আসনের আটটিতে বড় ব্যবধানে জয় পেয়ে নির্বাচিত হন সাদিক খান। সে সময় লন্ডনের মেয়র পদে মোট প্রার্থী ছিলেন ১২ জন। ইংল্যান্ডের বিদেশ সচিবের পদ থেকে ইস্তফা দেওয়া বরিস জনসন লন্ডনে শেষ কনজারভেটিভ মেয়র ছিলেন, ২০০৮-২০১২ পর্যন্ত৷

The post লন্ডন মেয়র হওয়ার দৌড়ে দুই ভারতীয় বংশোদ্ভূত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Laprzv
via IFTTT

Comments