ব্রিকস সম্মেলনে মোদী-পুতিন বৈঠক
জোহানসবার্গ: পাঁচদিনের আফ্রিকা সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার, জোহানসবার্গে ১০ম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি৷ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট জি জিংপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন৷
বৃহস্পতিবার ব্রিকসের সকালে ব্রিকস দেশগুলির বৈঠকের সময় প্রধানমন্ত্রী তাঁর অ্যাজেন্ডাগুলি সব দেশের সামনে তুলে ধরেন৷ এই বৈঠকের পরে চিনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন মোদী৷ বিদেশ মন্ত্রকের মতে, সীমান্তের পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ কথা-বার্তা হয়৷ এবং দুপক্ষই সীমান্তে শান্তি ধরে রাখার ওপরই জোর দেন৷
পড়ুন: রাষ্ট্রপতির সফরের মধ্যেই রেললাইন ওড়াল মাওবাদীরা
প্রসঙ্গত, চলতি বছরে এপ্রিলে মোদী একটি সামিটের জন্য চিনে গিয়েছিলেন৷ সেখানে দুই দেশের সুপ্রিমোর মধ্যে বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ কথা চলে৷ চিনা প্রেসিডেন্ট জি জিংপিং ছাড়া মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করেন এবং জানান, সোচি সফরের সময় তাকে যেভাবে অভ্যর্ত্থনা জানানো হয়েছিল তার জন্য তিনি কৃতজ্ঞ৷ ভবিষ্যতে দুই দেশ একে অপরের সঙ্গে কাজ করবে বলেও কথা হয়৷ এই বৈঠক নিয়ে ট্যুইটও করেন মোদী-
Wide-ranging and productive talks with President Putin. India’s friendship with Russia is deep-rooted and our countries will continue working together in multiple sectors. @KremlinRussia pic.twitter.com/xMl1k6XWX9
— Narendra Modi (@narendramodi) July 26, 2018
The post ব্রিকস সম্মেলনে মোদী-পুতিন বৈঠক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NQMb4u
via IFTTT
Comments
Post a Comment