আরও সংকটজনক তামিল কিংবদন্তি করুণানিধি

আন্না শিষ্যদের মধ্যে রামচমন্দ্রন, জয়ললিতার সঙ্গেই করুণানিধির নাম উচ্চারিত হয়েছে এতকাল৷ গুরু-শিষ্য পরম্পরায় জনপ্রিয়তার শিখরে উঠেছেন প্রত্যেকেই৷ সেই প্রজন্মের শেষ নেতা হলেন করুণানিধি

চেন্নাই: কলাইগনার সংকটজনক৷ দেশের অন্যতম প্রবীণ এই দক্ষিণী রাজনীতিকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা৷ চেন্নাইয়ের কাবেরী হাসপাতাল জুড়ে বাড়িয়ে দেওয়া হল নিরাপত্তা৷ প্রিয় নেতার সুস্থতা কামনা করে হাজারে হাজারে ডিএমকে সমর্থক জড় হতে শুরু করেছেন৷ ৯৪ বর্ষীয় করুণানিধিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে৷ এমনই জানাল হাসপাতাল কর্তৃপক্ষ৷

করুণানিধির চিকিৎসা তাঁর বাড়িয়ে চেন্নাইয়ের বাড়িতেই চলছিল৷ ক্রমশ অবনতি হতে থাকায় তাঁকে হাসপাতালে আনা হয়৷

একাধিক জাতীয়স্তরের সংবাদ মাধ্যমের দাবি, ক্রমশ অবনতি হচ্ছে কলাইগনারের পরিস্থিতি৷ করুণা পুত্র স্ট্যালিন জানিয়েছেন, খানিকটা সামলে উঠেছেন বাবা৷ যদিও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব নয়৷ নবতিপর করুণানিধি অসুস্থতার সংবাদে কেন্দ্রীয় রাজনীতিতে তৈরি হচ্ছে একাধিক প্রশ্ন৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কথা বলেছেন স্ট্যালিনের সঙ্গে৷ পরে টুইটে স্ট্যালিন লেখেন, বাবার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রীজি, রাহুলজি ও সীতারাম ইয়েচুরিজিকে৷ জানা গিয়েছে করুণানিধিকে দেখতে আসছেন প্রধানমন্ত্রী৷

৯৪ বছরের প্রবীণ নেতা তামিল আঞ্চলিকতার গণ্ডিতে আবদ্ধ থাকলেও তাঁর পরিচিতি ছড়িয়েছে জাতীয়স্তরে৷ পাঁচবারের মুখ্যমন্ত্রী তিনি৷ তামিল রাজনীতির অন্যতম স্তম্ভ সিএন আন্নাদুরাইয়ের শিষ্য এম করুণানিধি ধীরে ধীরে কিংবদন্তিতে পরিণত হয়েছেন৷ আন্না শিষ্যদের মধ্যে রামচমন্দ্রন, জয়ললিতার সঙ্গেই করুণানিধির নাম উচ্চারিত হয়েছে এতকাল৷ গুরু-শিষ্য পরম্পরায় জনপ্রিয়তার শিখরে উঠেছেন প্রত্যেকেই৷ সেই প্রজন্মের শেষ নেতা হলেন করুণানিধি৷

The post আরও সংকটজনক তামিল কিংবদন্তি করুণানিধি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K86dFm
via IFTTT

Comments