পাকিস্তানে শুরু হাই ভোল্টেজ ভোট প্রক্রিয়া
ইসলামাবাদ: শুরু পকিস্তানের হাই ভোল্টেজ জাতীয় নির্বাচন প্রক্রিয়া৷ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া ,চলবে সন্ধে ৬টা পর্যন্ত৷ মোট ৮৫ হাজার বুথে চলছে নির্বাচন প্রক্রিয়া৷ মোতায়েন ৪০ হাজার পুলিশ সহ ৩ লাখ ৭১ হাজার সেনা৷ পাকিস্তান ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১০.৫ কোটি রেজিস্টার্ড ভোটার রয়েছে৷
২৭২ তম সাধারণ নির্বাচনের সম্মুখীন পাকিস্তানবাসী৷ ১৯৭০ সাল থেকে পাক সাধারণ নির্বাচনের সূত্রপাত৷ প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন কেউই নিজের কার্যকালের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি এ যাবৎ৷ পাশাপাশি বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই নির্বাচন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
আরও পড়ুন:বদলে যাবে পাকিস্তান! সাধারণ মানুষকে স্বপ্ন দেখালেন ইমরান
ব্যালট পেপারে হতে চলেছে এই নির্বাচন৷ ৬টার পরেই পোলিং বুথে উপস্থিত ভোটকর্মীরা ভোটগণনার কাজ শুরু করবেন৷রাত্রি ৯টা থেকেই নির্বাচনী ফলাফল সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতে থাকবে৷ যদিও ছবি স্পষ্ট হবে মধ্যরাতে৷ পাকিস্তানের চারটি প্রান্ত- পঞ্জাব, বালোচিস্তান, খাইবার পাখতুনখওয়া এবং সিন্ধে চলছে নির্বাচন৷
আরও পড়ুন:সুষ্ঠ ভাবে ভোট করাতে ৩ লক্ষ্যেরও বেশি সেনা মোতায়েন করছে পাকিস্তান
সরকার গড়তে যুদ্ধ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি নওয়াজ শরিফের দল বনাম অন্যতম বিরোধী নেতা ইমরান খান ও প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টোর মধ্যে৷ সরকার গঠনের জন্য কমপক্ষে ১৩৭ আসনে জয় লাভ করতেই হবে৷ এই নির্বাচনে ত্রিকোণ যুদ্ধে পিএমএল-এন, পিটিআই এবং পিপিপি৷ গ্লোবাল টেররিস্টের তালিকাভুক্ত হাফিজ সইদও মিল্লি মুসলিম লীগ নামের একটি দল গঠন করে প্রায় ২০০ প্রার্থী নির্বাচনী ময়দানে নামালেও পাক ইলেকশন কমিশন এখনও একে ছাড়পত্র দেয়নি বলেই জানা গিয়েছে৷
একনজরে পাক জাতীয় নির্বাচন:
জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভা মিলে ৮৪৯টি আসনে ভোট
১১৮৫৫জন প্রার্থী
জাতীয় সংসদে আসন ২৭২
প্রাদেশিক আইনসভায় আসন ৫৭৭
আরও পড়ুন:৪১ বার ভোটে হেরেও দমেননি, ফের লড়বেন শাহজাদা
জাতীয় সংসদের মোট ৬০ আসন সংরক্ষিত(মহিলাদের জন্য)২৭২টি আসনে সরাসরি ভোট
পাঞ্জাবে পড়ছে ১৪১ টি আসন
সিন্ধ প্রদেশে ৬১ আসন
খাইবার পাখতুনখোয়ার ৩৯টি আসন
বালোচিস্তানে আছে ১৬টি আসন
উপজাতি অধ্যুষিত এলাকার (ফাটা) ১২টি আসন
জাতীয় রাজধানী (ইসলামাবাদ) সংলগ্ন ৩টি আসন
সংখ্যালঘুদের জন্য ১০ আসন রয়েছে৷
The post পাকিস্তানে শুরু হাই ভোল্টেজ ভোট প্রক্রিয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LxgQWO
via IFTTT
Comments
Post a Comment