বিখ্যাত বলিউডের এই গায়কের সঙ্গে সেলেনার কোলাবরেশন

লস এঞ্জেলেস: জাস্টিনের এক্স গার্লফ্রেন্ড সেলেনা গোমেজ কে নিয়ে প্রশ্নের শেষ নেই। একের পর এক ছবি, এবং পোস্ট কে কেন্দ্র করে তিনি এসেছেন শিরোনামে। তবে এবার জাস্টিনের কারণে নয়, নিজের ছবি ‘হোটেল ট্র্যানসিলভেনিয়া’ নিয়ে এখন শিরোনামে তিনি। তবে শুধুমাত্র ছবির কারনেই নয়, সেলেনা এবার কোলাবরেট করতে চলেছে বিখ্যাত সঙ্গীত শিল্পী এ আর রহমানের সঙ্গে।

ছবির প্রমোশনের জন্যই তাঁর এই কোলাবরেশন। বলিউডের ছবিতেও গান করার ইচ্ছা প্রকাশ করেছেন এই পপ সুন্দরী। হলিউডে গান গেয়েই প্রায় লক্ষ পুরুষ মনে ঝড় তুলেছেন পপস্টার। তবে এবার বলিউডে পা রাখলে কি হবে তা তো সময়ই বলবে।

আমেরিকান অ্যানিমেটেড ছবিটি খুদে মুভি বাফদের তালিকায় এখন শীর্ষে৷ এই কমেডি-হরর ছবিতে অ্যাডাম স্যান্ডলার ডাব করেছেন কাউন্ট ড্রাকুলার চরিত্রে৷ ‘হোটেল ট্র্যানসিলভেনিয়া’র কর্ণধার হলেন এই কাউন্ট ড্রাকুলা৷ অ্যান্ডি স্যামবার্গ রয়েছেন জোনাথানের ভূমিকায়৷ অন্যদিকে পপস্টার সেলিনা গোমেজও ডাব করেছেন এই ছবিতে৷ কাউন্ট ড্রাকুলার মেয়ে মেভিসের চরিত্রে ডাব করেছেন তিনি৷ এছাডা়ও অন্যান্য অভিনয় রয়েছেন ডেভিড স্পেড, কেভিন জেমস, মলি শ্যানন৷ ছবির পরিচালক গেন্ডি তারতাকোভস্কি৷

The post বিখ্যাত বলিউডের এই গায়কের সঙ্গে সেলেনার কোলাবরেশন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mxvTSh
via IFTTT

Comments