কৃতী দৃষ্টিহীন পড়ুয়াদের সংবর্ধনা শুভেন্দুর
হলদিয়া: দু’চোখ তাঁদের আলো না দেখলেও দু’চোখে তাঁদের জোরালো আশার আলো৷ আত্মবিশ্বাসে ভর করেই বহুদূর অবধি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে তাঁরা৷ হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের দৃষ্টিহীন আবাসিক৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তাঁরা ভালো ফল করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে৷

বৃহস্পতিবার তাঁদেরই সংবর্ধনা দিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের মহারাজ, হলদিয়া মহকুমাশাসক কুহুক ভূষণ৷

এদিন মাধ্যমিকের ১০ কৃতী ও উচ্চমাধ্যমিকের ১২জন কৃতী ছাত্রের হাতে স্কলারশিপের টাকা, ফুল, মিষ্টি ও দৃষ্টিহীনদের প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়৷ শুভেন্দু নিজে হাতে সংবর্ধনা জানান কৃতীদের৷ এরপর সাংসদ বলেন, এই প্রতিষ্ঠান আমাকে এমন সুযোগ দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই৷ আগামীদিনেও একইভাবে তাদের পাশে থাকতে চাই৷ এইসব কৃতীরা যাতে আরও বহু দূর এগিয়ে যেতে পারে এদিন সেই শুভেচ্ছাবার্তাই দেন শুভেন্দু৷
The post কৃতী দৃষ্টিহীন পড়ুয়াদের সংবর্ধনা শুভেন্দুর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LxXPjU
via IFTTT
Comments
Post a Comment