মেসেজ-ভিডিও ফরোয়ার্ড করেন? আরও কড়া পদক্ষেপ নিচ্ছে হোয়াটস্অ্যাপ
নয়াদিল্লি: এবার ভারতীয়দের জন্য হোয়াটস্অ্যাপ নিতে চলেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ লাগাতার গুজব এবং হিংসাত্মক ঘটনা বন্ধ করতে এবার সংস্থার পক্ষ থেকে এমন এক পরীক্ষা করা হচ্ছে, যা এসে গেলে, অনেকগুলি গ্রুপে আর মেসেজ ফরোয়ার্ড করা যাবে না৷ বৃহস্পতিবার হোয়াটস্অ্যাপ-এর ব্লগ পোস্ট থেকে এই তথ্য ছড়িয়ে পড়ে৷
এই ব্লগে জানানো হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য এমন এক ব্যবস্থা তারা আনতে চলেছে যার ফলে ভিডিও অথবা মেসেজ একটা নির্দিষ্ট সংখ্যক গ্রুপের মধ্যে ফরোয়ার্ড করা যাবে৷
পড়ুন: হোয়াটসঅ্যাপে কোনটা FORWARDED বুঝবেন আপনিও
শুধু তাই নয়, নয়া এই আপডেটের পর হোয়াটস্অ্যাপে মেসেজ সঙ্গে সঙ্গে ফরোয়ার্ড করা যাবে না৷ এর জন্য নির্দিষ্ট সময়ও ধার্য করা হবে৷ পাশাপাশি একসঙ্গে ৫টি গ্রুপেই ওই মেসেজ ফরোয়ার্ড করা সম্ভবপর হবে৷ সেখানে অন্য দেশের গ্রাহক ২০ পৃথক পৃথক গ্রুপে মেসেজ বা ভিডিও ফরোয়ার্ড করতে পারবে৷ প্রসঙ্গত, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় ভারতে সবথেকে বেশি মেসেজ বা ভিডিও শেয়ার হয়ে থাকে৷
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার হোয়াটস্অ্যাপকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে জানায় ভুয়ো খবর বন্ধের ব্যবস্থা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ গত ৩ জুলাই হোয়াটস্অ্যাপ প্রথম এই নোটিশ পায়৷
The post মেসেজ-ভিডিও ফরোয়ার্ড করেন? আরও কড়া পদক্ষেপ নিচ্ছে হোয়াটস্অ্যাপ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NwpuCp
via IFTTT
Comments
Post a Comment