রবিবার দিনভর চলবে ভারী বৃষ্টি

স্টাফ রিপোর্টার, কলকাতা : বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি কাল সাড়ে পাঁচটা নাগাদ ওড়িশার বালাসোর ও পশ্চিমবঙ্গের দিঘার উপর দিয়ে এগিয়ে গিয়েছে আরও উত্তর পশ্চিম দিকে। ওড়িশা ও দিঘার উপর দিয়ে যাওয়ার সময় এর গতিবেগ ছিল সাত কিলোমিটার প্রতি ঘণ্টা। আজ রবিবার সেটি ওই একই গতিবেগ বজায় রেখে ক্রমে এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে। পরে সেটি আরও এগিয়ে যাবে উত্তর ও উত্তর – পশ্চিম দিকে।

এর জেরে রবিবার সারাদিন বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। সোমবার থেকে বৃষ্টি কমবে দক্ষিনবঙ্গে। নিম্নচাপ এগোনোর সঙ্গে দক্ষিণে বৃষ্টি কমলেও ভারি বৃষ্টি শুরু হবে হিমালয়ের পাদদেশে। অর্থাৎ উত্তরবঙ্গে ভারি বৃষ্টি শুরু হবে রবিবার থেকে। বৃষ্টি চলবে সোমবারেও।

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমাণ হবে ৭০ থেকে ১৯০ মিলিমিটার। পাশাপাশি অতি ভারি বৃষ্টি হবে পূর্ব বর্ধমান; পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার।

ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলীয় অঞ্চলে। সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের পরে সোমবারও সমুদ্রে এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

The post রবিবার দিনভর চলবে ভারী বৃষ্টি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2A6dGoi
via IFTTT

Comments