বিধায়ক, তাই সুবিচার পাওয়া উচিত: কুলদীপ সেনগর

লখনউ: তিনি নাকি সম্মানীয় বিধায়ক৷ তাই তাঁর সুবিচার পাওয়া উচিত৷ উত্তরপ্রদেশের বিধায়ক এবং উন্নাও গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুলদীপ সিং সেনগরের দাবি অন্তত তেমনই৷ সীতাপুর জেলা সংশোধনাগারে তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে না বলে বৃহস্পতিবার অভিযোগ করেন তিনি৷ সেই সঙ্গে তাঁর দাবি তিনি বিধায়ক বলে তাঁর অন্তত সুবিচার পাওয়া উচিত৷

সিবিআইয়ের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁর৷ তিনি বলেছেন সিবিআই তাঁকে যথাযোগ্য সম্মান দিচ্ছে না৷ খারাপ ব্যবহার করা হচ্ছে তাঁর সাথে৷ তিনি একজন বিধায়ক, এই কথাটা নাকি সিবিআইয়ের মাথায় রাখা উচিত৷

সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশিত হয়েছে৷ প্রসঙ্গত, কুলদীপের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই৷ এছাড়াও কুলদীপের প্রতিবেশি শশী সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ এনে চার্জশিট পেশ করা হয়েছে৷

কুলদীপের বিরুদ্ধে ৩৬৩ ধারায় অপহরন, ৩৬৬ ধারায় হেনস্থা,৩৭৬ ধারায় ধর্ষণ ও ৫০৬ ধারায় অপরাধমূলক কার্যকলাপের মামলা দায়ের হয়েছে৷ এছাড়াও পকসো মামলার কোপেও পড়েছেন এই বিজেপি বিধায়ক৷
২০১৭ সালের ২৩ মে উন্নাওকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগরকে হেফাজতে নেয় সিবিআই৷

২০১৭-র ৪ জুন নিজের বাড়িতে তরুণীকে ধর্ষণ করে বিজেপি বিধায়ক৷ ১বছর কেটে গেলেও ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ৷ ধর্ষিতার বাবা সেই অভিযোগ পুলিশকে জানালে পাল্টা প্রতিশোধের মুখে পড়েন৷ ভুয়ো মামলায় ধর্ষিতার বাবাকে গ্রেফতার করে পুলিশ৷ জেরার নামে চলে অকথ্য অত্যাচার৷ অভিযোগ, বিজেপি বিধায়ক কুলদীপ সেনগরের নির্দেশেই এতটা বেপরোয়া হয় পুলিশ৷

অত্যাচারেও থেমে থাকেনি পুলিশ৷ ধর্ষিতার বাবার মেডিক্যাল টেস্টেও গাফিলতি ধরা পড়ে৷ একটি প্রকাশিত ভিডিও ফুটেজে সেই প্রমাণও মেলে৷ এর কিছুক্ষণ পরই ধর্ষিতার বাবার মৃত্যু হয় ৷ তখনও নিজেদের দোষ ঢাকতে মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখে পুলিশ৷ গোটা ঘটনায় বিজেপি বিধায়কের প্রত্যক্ষ হাত আছে বলে দাবি সিবাআইয়ের৷ তাই, অপরাধমূলক কাজে তখনই প্ররোচনা ও ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে সেনগরের বিরুদ্ধে৷

চলতি বছরের এপ্রিলে উন্নাও গণধর্ষণের তদন্তভার নেয় সিবিআই৷ অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে ৩টি আলাদা মামলা দায়ের হয়৷ প্রথম মামলা ধর্ষণের, দ্বিতীয় মামলা নির্যাতিতার বাবাকে ভুয়ো মামলায় ফাঁসানো, যার জন্য পুলিশি অত্যাচারে তাঁর মৃত্যু৷ ৭ জুলাই তৃতীয় মামলাও দায়ের করে সিবিআই৷ নির্যাতিতার বাবাকে খুন করার অভিযোগে মামলা দায়ের হয় কুলদীপ ও তার ভাই অতুল সেনগরের বিরুদ্ধে৷

The post বিধায়ক, তাই সুবিচার পাওয়া উচিত: কুলদীপ সেনগর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JhKnPe
via IFTTT

Comments