‘দেবকে ছাড়া ও ডিনার করে না’

স্টাফ রিপোর্টার, কলকাতা : শিরোনাম পড়ে নিশ্চয় ভাবছেন রুক্মিনীকে নিয়ে ফের কোনও খবর প্রকাশ্যে এসেছে৷ তবে সেকরম কোনও ব্যাপারই নয়৷ দেবকে ছাড়া যে ডিনার করে না সে হল দেবের খুদে ফ্যান৷ নিত্যদিন দেবের উদ্দেশ্যে অগণিত বার্তা পাঠায় ভক্তরা৷ সময়ের অভাবে সবটা দেখা সম্ভব না হলেও দেব যথাসাধ্য চেষ্টা করেন সকলকে রিপ্লাই দিতে৷ সেরকমভাবেই একজনের ট্যুইটের উত্তর দিয়েছেন দেব৷ কারণ সেই পোস্টটি দেবের মন ছুঁয়ে গিয়েছে৷

একটি বাচ্চা ছেলের ছবি আপলোড করে একজন লিখেছেন, “দাদা এভাবেই প্রতিদিন তোমার ছবি দেখতে দেখতে ডিনার করে নেয়৷ তোমার এই ছোট্ট ফ্যান।” এই পোস্ট দেখেই ইমোশানাল হয়ে শেয়ার করেছেন দেব৷

চলতি বছর পুজোর মরশুমে, ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই কমেডি ছবি৷ চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)৷ তাঁর স্ত্রী (কৌশানি) সবসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন৷ যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা৷ যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত৷ আসলে বিজনের দু’বউ৷ কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা৷ অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেয়ে যায়৷

এদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই৷ কারণ সুদীপ্তা চক্রবর্তী৷ সে এছবির গুন্ডা৷ ইনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য৷ অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)৷ কারণ অভিনেত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়৷

সুতরাং কারও মনেই শান্তি নেই৷ তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়৷ সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়৷ এই সফরে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)৷ বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে৷ সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়৷

পুরোপুরি মজার ছবি ‘হইচই অ্যানলিমিটেড’৷ তবে জানা গিয়েছে, কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক ও তাকে ছাড়িয়ে নিয়ে আসার মতো সিরিয়াস বিষয়বস্তুও৷ দেবের প্রযোজক সংস্থার তরফ থেকে, এবার পুজোর অ্যাকশন, রোম্যান্স, কমেডিতে ‘হইচই’ ফেলে দেবে বাঙালির বিনোদনের বক্স৷ সেই প্রতিশ্রুতি নিয়েই পুজোয় মুক্তি পাবে ‘হইচই আনলিমিটেড’৷ ছবির পরিচালনায় অনিকেত চট্টোপাধ্যায়৷

The post ‘দেবকে ছাড়া ও ডিনার করে না’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2va6imp
via IFTTT

Comments