ঈগলে চেপে বিয়ের আসরে! বলিউডকেও হার মানাল এই দম্পতি
নয়াদিল্লি: বিয়ে নিয়ে ভারতীয়দের ফ্যান্টাসি ক্রমশ প্রকট হচ্ছে। কেউ প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে ডুব দিচ্ছে জলের তলায়। কেউ আবার বেছে নিচ্ছে ডেস্টিনেশন ম্যারেজ। তবে বিয়েতে যে কেউ দুঃসাহসিকতার এমন পরিচয় দিতে পারে, তা জানা ছিল না। ঈগলে চেপে ছাদনাতলায় হাজির হলেন দম্পতি।
হেলিকপ্টার, প্লেন এসব এখন ব্যাকডেটেড। ঈগলের সঙ্গে বাধা একটা খাঁচা, আর তাতে চেপেই একেবারে আকাশপথে আগমন নবদম্পতির। এমন দৃশ্যের সাক্ষী থাকল নিমন্ত্রিতরা।
একটি ট্যুইটার হ্যান্ডেল ট্যুইট করেছে সেই ভিডিও। ক্যাপশনে লেখা হয়েছে “It’s a bird, it’s a plane, it’s the groom and bride. Indian weddings are getting out of hand.”
ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে মহম্মদ রফির গান “বাহার ফুল বর্ষাও।” আর উড়তে উড়তে আসছে দম্পতি। সেখানেই শেষ নয়। বাজি লাগানো ছিল সেই খাঁচার চারপাশে। সেগুলি ফুলঝুরির মত ফাটতে শুরু করতে আসতে আসতে মাটিতে নামতে শুরু করল ঈগল।
বলিউডকেও হার মানাচ্ছে সেই দৃশ্য। তবে ঝুঁকি তো আছেই। তাই নিজের বিয়েতে ট্রাই করার আগে সাবধান।
It’s a bird, it’s a plane, it’s the groom and bride.
Indian weddings are getting out of hand. pic.twitter.com/AEWlxw54xD
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) July 13, 2018
The post ঈগলে চেপে বিয়ের আসরে! বলিউডকেও হার মানাল এই দম্পতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Njbk7D
via IFTTT
Comments
Post a Comment