ভারতে অনেক অবৈধ সন্তান রয়েছে ইমরানের! দাবি রেহামের
ইসলামাবাদ: ইমরান খানের বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক ছিল৷ নজের আত্মজীবনী তেমনই উল্লেখ করেছেন ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান৷ শুধু সম্পর্কই নয়, ইমরানের একাধিক অবৈধ সন্তান রয়েছে বলেছে দাবি করেছেন রেহাম৷ এই অবৈধ সন্তানদের মধ্যে অনেকেই নাকি ভারতে থাকে৷
রেহামের দাবি ইমরানের অন্তত ৫টি অবৈধ সন্তান রয়েছে৷ তাদের নাম পরিচয় কখনই প্রকাশ্যে আনা হয়নি৷ নিজের রাজনৈতিক দলের অনেক নারীর সঙ্গেই পরকীয়া সম্পর্ক ছিল ইমরানের৷ তার অবৈধ সন্তানদের মধ্যে সবচেয়ে বড়জনের বয়স এখন ৩৪ বলে দাবি করেছেন রেহাম।
বৃহস্পতিবার রেহাম খান নিজের আত্মজীবনী প্রকাশ করেন৷ নিজের দশ মাস বয়সের বৈবাহিক সম্পর্ক নিয়ে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন রেহাম৷ জানিয়েছেন কতটা খারাপ মনের মানুষ ইমরান৷ রেহাম আরও বলেছেন ইমরান নাকি নিজে তাঁর পাঁচটি অবৈধ সন্তানের কথা স্বীকার করেছেন তাঁর সামনে৷ আর সেই সব অবৈধ সম্পর্ক কখনও প্রকাশ্যে না আনার কথাও জানিয়েছিলেন ইমরান৷ নিজেদের বিয়ে টিঁকিয়ে রাখতে সেই সব মহিলারা কখনই নাকি প্রকাশ্যে আসবে না বলে দাবি ইমরানের৷
পড়ুন: ভারতের থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শিখুক পাকিস্তান!
তবে এই সব অভিযোগের কোনটিও স্বীকার করতে চাননি ইমরান ভক্তরা৷ বিশেষত তাঁর দলের কর্মী সমর্থকরা৷ তবে তাঁর দাবির স্বপক্ষে রেহাম আদালতে গিয়ে যাবতীয় প্রমাণ দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷ শুধু মহিলাদের সঙ্গেই নয়, পুরুষ সঙ্গীদের সঙ্গেও যৌনতায় লিপ্ত হতেন ইমরান বলে দাবি রেহাম খানের ৷
উল্লেখ্য, ইমরান খান প্রথমে বিয়ে করেন যুক্তরাজ্যের ইহুদি ধনকুবের কন্যা জেমাইমাকে। তারা ৯ বছর সংসার করার পর ২০০৪ সালে বিয়েবিচ্ছেদ করেন। তাদের ২ ছেলে আছে।দশ বছর নিঃসঙ্গ জীবন পার করার পর ২০১৪ সালে রেহাম খানকে বিয়ে করেন ইমরান খান। তবে এ সংসার দশ মাস টিকে ছিল।
পাকিস্তানের সাধারণ নির্বাচন আর কিছুদিন পরেই ৷ এই অবস্থায় রেহামের বই স্বভাবতই চাপে ফেলেছে ইমরান এবং তার দল তেহরিক-ই-ইনসাফকে ৷
The post ভারতে অনেক অবৈধ সন্তান রয়েছে ইমরানের! দাবি রেহামের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JhKIkY
via IFTTT
Comments
Post a Comment