পায়রা চুরি সন্দেহে গণপিটুনি তিন বন্ধুকে

স্টাফ রিপোর্টার, বহরমপুর: জেলায় জেলায় গণপিটুনির ঘটনা একের পর এক ঘটেই চলেছে৷ কোথাও বাচ্চা চুরি, কোথাও বা আবার পশু চুরির কারণে৷ প্রশাসনের সচেতনতার পরেও কমছে না এই গণপিটুনির ঘটনা। এবার গণপিটুনির ঘটনা পায়রা চুরিকে কেন্দ্র করে৷ ঘটনাটি ঘটেছে ডোমকল থানার দক্ষিণ গরিবপুর রেজলাপাড়া এলাকায়৷ এই ঘটনায় গণপিটুনির শিকার একজন না, তিন বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৩ টে নাগাদ ডোমকল থানার দক্ষিণ গরিবপুর রেজলাপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল পাশের গ্রামের তিন বন্ধু। এতেই স্থানীয়দের সন্দেহ হয়৷ তাদের ধারণা হয় ওই তিন বন্ধু চুরির মত লোভে ঘোরাঘুরি করছে৷ সন্দেহের বসে ওই তিনজনকে ধরে ফেলে স্থানীয়রা। এরপরই শুরু হয় গণপ্রহার। গুরুতর জখম হন তিনজনই। গণপ্রহার চলাকালীন কোনও রকমে পালিয়ে যায় একজন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ১০ হাজার টাকা দামের পায়রা দেখে লোভ সামলাতে পারেনি ওই তিন বন্ধু। সেই পায়রা চুরি করতে গিয়েই হাতে নাতে ধরা পরে ওই তিন বন্ধু৷ আর তখনই তাদের গণপিটুনি দেয় স্থানীয়রা। ঘটনায় গণপ্রহারের শিকার দুই জনকে ডোমকলের একটি বেসরকারি নাসিংহোমে নিয়ে যাওয়া হয়েছে৷ এদিনের এই ঘটনায় ডোমকল থানায় উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দেশ জুড়ে বেড়েই চলেছে গণপ্রহারের মত ঘটনা। এই নিয়ে উত্তাল হয়েছে সংসদ৷ চর্চার কেন্দ্রবিন্দুতে এখন গণপ্রহারের মত ঘটনা। কিন্তু এই সচেতনতার পরও কিছুতেই ঠেকানো যাচ্ছে না গণপ্রহারের মত ঘটনা। নওদায় এই গণপ্রহারের ঘটনায় নতুন নাম যুক্ত হল ডোমকলের।

The post পায়রা চুরি সন্দেহে গণপিটুনি তিন বন্ধুকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2AinMTw
via IFTTT

Comments