পাট চাষীদের জন্য সুখবর আনলেন মোদী

স্টাফ রিপোর্টার, কলকাতা: বাংলার পাটচাষীদের জন্য সুখবর নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যে খারিফ ফসলগুলির নুন্যতম সহায়ক মুল্য তাঁর সরকার দেড়গুণ বাড়িয়েছে, তার মধ্যে রয়েছে পাট৷

প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলার পাঠচাষীরা এবারে যা দাম পাবেন, তা আগে কখোনই পাননি তাঁরা৷ তিনি জানান, প্রতি কুইন্টাল পাটে ২০০ টাকা সহায়ক মূল্য পাবেন পাটচাষীরা৷

আরও পড়ুন: নিপা ভাইরাস নিয়ে কেরল সরকারের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পূর্ব ভারতের পাটের চাষ সব থেকে বেশি৷ ভারতের ৮৩টি জেলায় পাট চাষ হয়৷ তার মধ্যে পশ্চিমবঙ্গেই ৫০ শতাংশ পাটের চাষ৷ এছাড়া আসাম, ওড়িশা, বিহার, উত্তর প্রদেশ, ত্রিপুরা ও মেঘালয়াতেও পাট চাষ হয়৷ এদিন অবশ্য মোদী বাংলার চাষিদের সুখবর দিয়ে ঘোষণা করেছেন, ২০২২ সালের মধ্যে দেশে চাষিদের আয় দুই গুণ হয়ে যাবে৷

বাংলায় আলুর চাষ নিয়ে মুখ খুলেছেন মোদী৷ তিনি বলেন, ‘‘এই বাংলার আলু উৎপাদন এত ভালো৷ কিন্তু সেই আলু রাস্তাঘাটে গড়াচ্ছে৷ রাজ্য সরকার আলু সংরক্ষণ করতে পারে না৷ এটা একটা ব্যর্থতা৷’’ প্রসঙ্গত উল্লেখযোগ্য, ১৫টি খারিফ ফসলের নুন্যতম সহায়ক মুল্য দেড় গুণ বাড়িয়ে ভোটের আগে মাস্টার স্ট্রোক দিয়েছেন মোদী৷ ধান ও পাট তার মধ্যে অন্যতম৷ দুটি ফসলের সহায়ক মূল্যই কুইন্টাল প্রতি ২০০ টাকা বাড়ানো হয়েছে৷

আরও পড়ুন: জীবন হাতে নিয়েই পার করতে হচ্ছে ভাঙা ব্রিজ

The post পাট চাষীদের জন্য সুখবর আনলেন মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NUqbq1
via IFTTT

Comments