শিশুমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ভেন্টিলেশনের অভাবে শিশুমৃত্যুর অভিযোগ উঠল বাঁকুড়ায়৷ সোমবার ঘটনাটি ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে৷
মৃত ওই শিশুর পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুর জন্য ‘ভেন্টিলেশনে’র প্রয়োজন বললেও তার কোনও রকম ব্যবস্থা করা হয়নি৷ আর তার জেরেই এই ঘটনা ঘটে৷
আরও পড়ুন: ইতিহাস গড়ে পাকিস্তানে প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন ইনি
মৃত শিশুর পরিবারের তরফে জানা গিয়েছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ভক্তাবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকার লখ্যাড়া গ্রামের বাসিন্দা বাপি লায়েক৷ তার বছর ন’য়েকের ছেলে রুদ্র লায়েক সোমবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷ তাকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
পরিবারের দাবি, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের তরফে জানানো হয় শিশুটিকে সাপের কেটেছে৷ তাকে ভরতি করে নেওয়া হয়৷ চিকিৎসা শুরু হলেও তার অবস্থার অবনতি হতে থাকে৷ তখন চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে দেওয়ার পরামর্শ দেন৷ কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও শিশুটিকে ভেন্টিলেশনে দেওয়া যায়নি৷ ফলে শিশুটির মৃত্যু হয়৷
আরও পড়ুন: ফের সস্তা পেট্রল ও ডিজেল, জেনে নিন নতুন দাম
মৃত শিশুর বাবা বাপি লায়েক বলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মতো প্রথম শ্রেণীর চিকিৎসা কেন্দ্রে এক প্রকার চিকিৎসার অভাবেই তার ছেলের মৃত্যু হয়েছে। সময়মতো ভেন্টিলেশনের সুযোগ দিতে পারলে তার ছেলের এভাবে অকালমৃত্যু হত না বলে তিনি দাবি করেন। এ বিষয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ফের পথ দুর্ঘটনা, মোটরভ্যানের ধাক্কায় প্রাণ হারাল ছাত্র
The post শিশুমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LxhxQ4
via IFTTT
Comments
Post a Comment