ফের বেআইনি বালি বোঝাই লরি আটক করল প্রশাসন

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ফের অবৈধ বালি পাচার বন্ধে বড় সড় সাফল্য পেল প্রশাসন৷ বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল ও এসডিপিও সুকোমলকান্তি দাসের নেতৃত্বে বুধবার ভোর থেকে অভিযান চালানো হয়৷ ওই এলাকার জয়কৃষ্ণপুরের ভাটরা গ্রাম সংলগন্ন দ্বারকেশ্বর নদীঘাট থেকে ২৬ টি অতিরিক্ত বালি বোঝাই লরি আটক করেছে তাঁরা৷ একই সঙ্গে দু’টি জেসিবিও এদিন আটক করা হয়।

প্রশাসনের নির্দেশে গত ১৭ জুন থেকে জেলার নদীগুলি থেকে বালি তোলার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে৷ তারপরেও এক অসাধু চক্র দিনের পর দিন অবৈধভাবে বালি পাচার করে যাচ্ছে৷ তা বন্ধেই মহকুমা প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন- যান্ত্রিক উপায়ে ধান চাষ শুরু বঙ্গে

মহকুমা শাসক মানস মণ্ডল জানান, বেআইনিভাবে নদীর ৩০ ফুটের মধ্যে বালি তুলে জমা করছে৷ বালি তোলার কাজে ব্যবহৃত দু’টি জেসিবি ও স্যাকশান বোর্ড আটক করা হয়েছে৷ বালি পরিবহণের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি লরিও একই সঙ্গে আটক করা হয়েছে৷

আরও পড়ুন- স্মার্ট কার্ড চালু হল বিশ্বভারতীতে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর মহকুমা এলাকার দামোদর ও দ্বারকেশ্বর নদীতে মোট ৬০ টি সরকার অনুমোদিত বৈধ বালি খাদান আছে৷ তার মধ্যে সোনামুখীতে ১৬ টি, ইকোতুলপুরে ১৫ টি, ইন্দাসে ১০ টি, পাত্রসায়রে ৯ টি, জয়পুরে ৬ টি ও বিষ্ণুপুরে ৪ টি৷ নিষেধাজ্ঞা জারির আগে মুহূর্ত পর্যন্ত কোতুলপুরে ৭, সোনামুখীতে ৬, বিষ্ণুপুরে ৫, ইন্দাসে ৪ ও পাত্রসায়রে মোট ২৪ জন ব্যক্তিকে বালি মজুতের অনুমতি দেওয়া আছে৷ অনেক সময় রাতের অন্ধকারে অবৈধভাবে বালি তুলে এখন তা বৈধ বালির সঙ্গে পাচারের অভিযোগ উঠছে৷

প্রসঙ্গত, চলতি মাসে ২৮টি বালি বোঝাই লরি আটক করেছিল বাঁকুড়ার বিষ্ণুপুর ও জয়পুর থানা এলাকা থেকে৷ প্রত্যেকটি লরিকে আলাদা আলাদাভাবে এক লক্ষ টাকা করে জরিমানা ধার্যও করেছি সংশ্লিষ্ট দফতর বেআইনি ও ওভারলোডিং বালি সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের৷ কিন্তু পর্যাপ্ত কর্মীর অভাবে ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছিল না৷ তাই পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও ভূমি রাজস্ব দফতরের কর্মী-আধিকারিকরা যৌথ অভিযানে অংশ নিয়েছিল। অভিযান শেষে মোট ২৮ টি বালি বোঝাই লরি তাঁরা আটক করেন। এদিন আটক করা সব লরিগুলিতে সরকার নির্ধারিত ২২০ সিএফটি বালি ছিল৷

The post ফের বেআইনি বালি বোঝাই লরি আটক করল প্রশাসন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NIzVTr
via IFTTT

Comments