সোমবার ভোর থেকেই শুরু অভিযান, নিকেশ এক জঙ্গি

শ্রীনগর: সকাল থেকে শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই। কাশ্মীরের কুপওয়াড়ার এনকাউন্টারে খতম এক জঙ্গি। আহত হয়েছে দুই সেনা জওয়ান। সোমবার সকাল থেকে শুরু হয়েছে এই গুলির লড়াই। মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

কাশ্মীরের কুপওয়াড়ায় লাইন অফ কন্ট্রোলের কাছে সাফাগালি গলিতে এই এনকাউন্টার চলছে। কাশ্মীরের বাতপোরা ফরেস্টের কাছেই চলছে এই এনকাউন্টার। সোমবার ভোরে কিছু জঙ্গি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাতে সেনা জওয়ানেরা তাদের রুখতে অভিযান চালায়।

সকাল পর্যন্তও গোলাগুলি চলছে বলে খবর। একে ৪৭ সহ এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়েছে। আহত দুই সেনা জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

The post সোমবার ভোর থেকেই শুরু অভিযান, নিকেশ এক জঙ্গি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L30mGI
via IFTTT

Comments