বিজেপি শাসিত রাজ্যে মানসিক ভারসাম্যহীন মহিলাকে পিটিয়ে খুন

ভোপাল: একের পর এক রাজ্যে ঘটছে গণপিটুনির ঘটনা৷ রাজস্থানের আলোয়ারের ঘটনা এখনও থিতিয়ে যায়নি৷ তারই মাঝে আরও এক গণপিটুনির ঘটনা সামনে এল৷ এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ৷

জানা গিয়েছে, রাজ্যের মোরওয়া জেলার ভোস গ্রামে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুন করা হয়৷ হায়দরাবাদ ইঞ্জিনিয়ার খুনের মতো এক্ষেত্রেও হোয়াটস অ্যাপে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়ে৷ স্রেফ গুজবের বশে ওই মহিলাকে পিটিয়ে খুন করা হয়৷

ইতিমধ্যে এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে ছেলেধরা সন্দেহে নানা প্রশ্ন করতে থাকে৷ কিন্তু মহিলার অসংলগ্ন কথা শুনে তাদের মধ্যে সন্দেহ আরও পোক্ত হয়৷ শুরু হয় বেধড়ক মার৷ শ্বাস চলা অবধি তাঁকে মারা হয়৷

এরপর রবিবার মোরওয়া থেকে কিছুটা দুরে একটি জঙ্গলের মধ্যে উদ্ধার হয় মহিলার মৃতদেহ৷ শরীরে আঘাত দেখে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, পিটিয়ে মারা হয়েছে মহিলাকে৷ পুলিশ সুপার রিয়াজ ইকবাল জানিয়েছেন, এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ দুই অভিযুক্ত এখনও পলাতক৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে গুজব ছড়ানোর জেরে প্রাণ গিয়েছে ওই মহিলার৷

The post বিজেপি শাসিত রাজ্যে মানসিক ভারসাম্যহীন মহিলাকে পিটিয়ে খুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mFCF8K
via IFTTT

Comments