হুমকি পেয়ে মন্দিরে যৌনাচারের কাহিনী থামালেন সাহিত্যিক

তিরুঅনন্তপুরম: লিখেছিলেন এক মন্দিরের গোপন রহস্য৷ তাতে ছিল মহিলাদের কী করে যৌনাচারে ব্যবহার করা হচ্ছে৷ এসব লিখেই হিন্দুত্ববাদীদের হুমকি পেলেন কেরলের সাহিত্যিক এস হরিশ৷ তিনি ধারাবাহিক উপন্যাসটি লেখা বন্ধ করেছেন বলেও জানিয়ে দিলেন৷ ঘটনার জেরে তপ্ত হচ্ছে ভগবানের দেশের রাজনীতি৷

তিরুঅনন্তপুরম থেকে প্রকাশিত হয় জনপ্রিয় মালয়ালাম সাপ্তাহিক মাতৃভূমি৷ সেই পত্রিকায় মিশা নামে ধারাবাহিক উপন্যাস লিখছিলেন এস হরিশ৷ সম্প্রতি কিছু দক্ষিণপন্থী সংগঠন ও কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা অভিযোগ করেন, উপন্যাসটিতে মন্দিরে যাওয়া মহিলাদের খারাপ ভাবে দেখানো হয়েছে৷ এরপরেই বিতর্ক মোড় নেয়৷ শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া হুমকির জেরে উপন্যাসটি ফিরিয়ে নিলেন সাহিত্যিক৷

মাতৃভূমি পত্রিকার সম্পাদক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, লেখক উপন্যাসটি ফিরিয়ে নিয়েছেন৷ সাহিত্যকে খুন করা হচ্ছে৷ কেরলের সাংস্কৃতিক ইতিহাসে সবথেকে কালো দিন৷ এদিকে ‘হিন্দু তালিবান’ বিতর্ক তোলা কংগ্রেস সাংসদ শশী থারুর জানিয়েছেন, যারা আমার মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন৷ তাদের এই মালায়লাম লেখকের অবস্থা দেখে শিক্ষা নেওয়া দরকার৷ এদিকে হুমকির ঘটনার তীব্র প্রতিবাদ করেছে ক্ষমতাসীন সিপিএম৷ শনিবার বিজেপির মহিলা মোর্চার তরফে মাতৃভূমির কার্যালয় ঘেরাও করা হয়৷ তাদের তরফেও দাবি করা হয় অবিলম্বে এই উপন্যাস প্রকাশ বন্ধ করতে হবে৷

বিজেপির পক্ষ থেকে ঘেরাও করার পরেই সোশ্যাল সাইটে বেশি করে হুমকি পাচ্ছেন লেখক এস হরিশ গত বছর ছোটগল্পের জন্য তিনি কেরল সাহিত্য একাডেমি পুরষ্কার পেয়েছেন৷

The post হুমকি পেয়ে মন্দিরে যৌনাচারের কাহিনী থামালেন সাহিত্যিক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LvAsdZ
via IFTTT

Comments