১২০ মহিলাকে ধর্ষণের পর ভিডিও করে চলত ব্ল্যাকমেলিং

হিসার: অন্তত ১২০ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল ষাটোর্ধ্ব এক তান্ত্রিককে। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের ভিডিও রেকর্ডও করেছে তারা। হরিয়ানা পুলিশ ওই তান্ত্রিককে গ্রেফতার করেছে।

ধৃত ওই তান্ত্রিকের নাম বাবা অমরপুরী ওরফে বিল্লু। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ভিডিওগুলি দেখিয়ে ব্ল্যাকমেল করে ফের ধর্ষণের চেষ্টা চালাত এই ব্যক্তি। অন্তত ১২০টি ভিডিও ক্লিপ উদ্ধার করেছে পুলিশ।

ফতেহাবাদের পুলিশ ইন্সপেক্টর বিমলা দেবী জানিয়েছেন, ধর্ষিতা মহিলাদের আত্মীয়রা ওই ভিডিও ক্লিএর সিডি জমা দিয়েছে পুলিশের কাছে। অমরপুরীকে পাঁচদিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগকারিণী মহিলাদের বয়ান রেকর্ড করতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই দু’জন রাজি হয়েছে পুলিশকে বয়ান দিতে।

ধর্ষণের মামলা রুজু করা হয়েছে তান্ত্রিকের বিরুদ্ধে। এর আগে ন’মাস আগে আরও একটি ধর্ষণের মামলা হয়েছিল এই তান্ত্রিকের বিরুদ্ধে। ফতেহাবাদের এসপি দীপক সাহরাণ জানান, এক ব্যক্তি তাঁর স্ত্রীর ধর্ষণের অভিযোগ জানিয়েছেন। মন্দিরের ভিতরে ধর্ষণ করা হয়েছিল ওই মহিলাকে।

The post ১২০ মহিলাকে ধর্ষণের পর ভিডিও করে চলত ব্ল্যাকমেলিং appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NzoIVf
via IFTTT

Comments