ইংল্যান্ডের মাটিতে লজ্জার হার ভারতের
লন্ডন: লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে লজ্জার হার ভারতের৷ আনঅফিশিয়াল টেস্টে ইংল্যান্ড লায়ন্স ভারতীয় এ দলকে হারাল ২৫৩রানে৷
দ্বিতীয় ইনিংসে ৪২১ রান তাডা় করতে নেমে ৪৪ ওভারে ১৬৭ রানে ভারতীয় এ দলের ইনিংস গুটিয়ে যায়৷ প্রথম ইনিংসেও ব্যাট হাতে হতাশ করেছে ভারতীয় এ দল৷ তাঁদের ইনিংস শেষ হয় ১৯৭রানে৷
প্রথম ইনিংসে ৪২৩ রান তুলেছিল ইংল্যান্ড লায়ন্স৷ কুকের ১৮০ ও মালান ৭৪ রান করেন৷ পাহাড় প্রমাণ সেই রান তাড়া করতে নেমে ভারতীয় এ দলের হয়ে ৬২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন পৃথ্বী শ৷ মুরলী বিজয় ফেরেন ৮রানে৷ অধিনায়ক করুন নায়ারের সংগ্রহ ৪ রান৷ ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ অজিঙ্ক রাহানে এক রানের জন্য অর্ধশতরান মাঠে ফেলে আসেন৷ ১৩৭বলে রাহানের সংগ্রহ ৪৯রান৷ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত ব্যাট হাতে আশা জাগালেন৷ ১১১ বল খেলে তাঁর ব্যাট থেকে এল ৫৮রান৷
আরও পড়ুন- স্পিনারের হাতে অস্ত্র যখন বাউন্সার, শেখালেন ভারতীয় ক্রিকেটার
ঋষভ-রাহানে-পৃথ্বীরা রান পেলেও ইংল্যান্ড লায়ন্সের বোলিংয়ের সামনে বাকি ব্যাটসম্যানরা আয়ারাম গয়ারামের খাতায় নাম লেখান৷ ভারতীয় এ দলের প্রথম ইনিংস শেষ হয় ১৯৭রান৷ এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৪ রানে ইনিংস ছেড়ে দেয় ইংল্যান্ড লায়ন্স৷ দ্বিতীয় ইনিংসে ৪২১ রান তাড়া করতে নেমে রাহানে ৪৮রান ও ঋষভ ৬১ রান করলেও হার বাঁচাতে পারেনি ভারতীয় এ দল৷ রাহানেরা অলরাউট হয় ১৬৭ রানে৷ ভারত হার ২৫৩ রানে৷
The post ইংল্যান্ডের মাটিতে লজ্জার হার ভারতের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L7F3nb
via IFTTT
Comments
Post a Comment