জোট সরকারের যন্ত্রণা সহ্য করছি : কুমারস্বামী

বেঙ্গালুরু: মধুচন্দ্রিমা কি শেষ হচ্ছে? কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীর মন্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে৷ বেশ কয়েকদিন ধরেই জোটের বিভিন্ন নেতাদের গলায় বেসুর বাজছে বলে ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা৷

এবার সরাসরি সেকথাই বলে ফেললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ আর সেকথা বলতে গিয়ে রীতিমতো প্রকাশ্য জনসভায় কেঁদে ফেললেন তিনি৷ সংবাদসংস্থা এএনআইয়ের ট্যুইট করা প্রতিবেদনে সেই ভিডিও দেখা গিয়েছে৷ দেখা যাচ্ছে লাল রংয়ের একটা কাপড় দিয়ে চোখ মুছছেন মুখ্যমন্ত্রী৷

এই জনসভায় তিনি জোট সরকারের যন্ত্রণা ভোগ করছেন বলে মন্তব্য করেন৷ তাঁর দাবি জোট সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার যন্ত্রণা তাঁকে ভোগ করতে হচ্ছে৷ সেই যন্ত্রণা মানুষের কথা ভেবে গিলে নিচ্ছেন তিনি৷

তিনি ইঙ্গিত দেন জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে৷ সেই সব অসামঞ্জস্যতা মেনে নিয়েই পদে রয়েছেন তিনি৷ তবে তাঁর এই মন্তব্যের পর তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে ট্রোল করেন নেটিজেনরা৷

কুমারাস্বামী বলেছেন, তাঁর সমর্থকেরা খুশি তাঁকে মুখ্যমন্ত্রী পদে দেখে৷ কিন্তু তিনি খুশি নন৷ কারণ জোট সরকারের টানাপোড়েন তিনি বোঝেন৷ সেই সংঘর্ষের মধ্যে দিয়ে রোজ যেতে হয় তাঁকে৷ নিজের সঙ্গে শিবের তুলনা করে তিনি বলেন জোট সরকারের যন্ত্রণা পান করে তিনি নীলকন্ঠ হয়ে যাচ্ছেন৷ তখনই কেঁদে ফেলেন তিনি৷

এর আগে, কুমারাস্বামী বলেন রাজ্যবাসী আমাকে ও আমার দলকে প্রত্যাখ্যান করেছেন। আমি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা চেয়েছিলাম। কর্ণাটকের সাড়ে ছ’কোটি মানুষ তাঁকে আশীর্বাদ করেননি। ক্ষমতায় কংগ্রেসের দয়ায় আছি। কর্ণাটকের সাড়ে ছ’কোটি মানুষের দয়ায় নয়। তিনি আরও বলেন, আমার সরকারের নিজের জোর নেই।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জোট সরকার নিয়ে আশাহত হয়ে পড়ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। কংগ্রেসকে নিয়ে আশভহ্গ হয়েছে তাঁর৷ নইলে কেন তিনি নিজেকে ‘কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল’ বলে মনে করবেন? এর ব্যাখ্যাও দিয়েছেন কুমারস্বামী। তাঁর কথায়, সংখ্যাগরিষ্ঠতা পেলে কারও কাছেই মাথা নত করতে হত না। কিন্তু জোট সরকার কখনই কারও স্বাধীন ইচ্ছায় চলে না। সংখ্যাগরিষ্ঠতা নেই বলেই কংগ্রেসের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে তাঁর দলকে৷

The post জোট সরকারের যন্ত্রণা সহ্য করছি : কুমারস্বামী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uvwrLS
via IFTTT

Comments