লুকিয়ে ২ জঙ্গি, উপত্যকায় জারি গুলির লড়াই
অনন্তনাগ: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি৷ সকাল হতে না হতেই উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু৷ অনন্তনাগে সিআরপিএফ,সেনা জম্মু-কাশ্মীরের মিলিত বাহিনীর সঙ্গে চলছে গুলি যদ্ধ৷ এখনও অন্তত ২-৩ জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা৷

আরও পড়ুন- পথ দুর্ঘটনায় আহত কুড়ি জন পুণ্যার্থী
সকাল হতে না হতেই উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু৷ অনন্তনাগে সিআরপিএফ,সেনা জম্মু-কাশ্মীরের মিলিত বাহিনীর সঙ্গে চলছে গুলি যদ্ধ৷ অন্তত ২-৩ জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা৷
বুধবার সকালেই পুলিশ পেট্রোলিং করার সময় হামলা চালায় জঙ্গিরা৷ তল্লাশির সময় পুলিশের উপর হ্যান্ড গ্রেনেড ছোড়ে জঙ্গিরা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের জেরে খালি করা হয়েছে এলাকা৷
আরও পড়ুন- পাকিস্তান ভোট আপডেট

ভোর ৪টে থেকে শুরু হয়েছে গুলির লড়াই৷ চলছে গ্রেনেড হামলাও৷ গুলিযুদ্ধের জেরে অন্তনাগ লাল চক এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ গোটা অনন্তনাগ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ বন্ধ ট্রেন চলাচল৷ জাতীয় সড়কও বন্ধ করে রাখা হয়েছে৷

শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ট বন্ধ ট্রেন চলাচল৷ জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশিতে সেনা৷ লুকিয়ে থাকা ২ জঙ্গি স্থানীয়দের বাড়ি লুকিয়ে থাকার সম্ভাবনা৷ তাই এলাকা খালি করার প্রক্রিয়াও শুরু করেছে সেনা৷ লুকিয়ে থাকা জঙ্গিরা লস্করের বলে অনুমান৷
The post লুকিয়ে ২ জঙ্গি, উপত্যকায় জারি গুলির লড়াই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LzsnVG
via IFTTT
Comments
Post a Comment