জলমগ্ন কলকাতা ও সল্টলেক, বেহাল ট্রাফিক
স্টাফ রিপোর্টার,কলকাতা: রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে৷ আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই৷ হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি চলবে৷ প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও সল্টলেকের বিভিন্ন এলাকা৷ নাজেহাল শহর ও শহরতলির মানুষ৷
জল জমে বেহাল ট্রাফিক ব্যবস্থা৷ বিদ্যাসাগর সেতুতে সকালে যানজটের সৃস্টি হয়৷ যারা বিদ্যাসাগর সেতু ব্যবহার করবে তাদেরকে ট্রাফিক পুলিশ হাওড়া ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেয়৷ দুপুর ১টা নাগাদ ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক হয়৷ গাছ পড়ে কিছুক্ষনের জন্য সি আর অ্যাভিনিউ থেকে সূর্য সেন স্ট্রিট বন্ধ হয়ে যায়৷ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, মা উড়ালপুল, এ জে সি বোস ফ্লাইওভারে যানবাহন চলাচল ব্যাহত হয়৷
গতকাল রাত থেকে এক নাগাড়ে বৃষ্টির জেরে বিমানবন্দর থানার ভিতরে, আলিপুর থানায়, ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, সায়েন্স সিটি, দমদম, কাঁকুড়গাছি, উল্টোডাঙ্গা, ভিআইপি রোড, সল্টলেক কলেজ মোড়, সেক্টর ফাইভ-সহ একাধিক এলাকায় জল জমেছে। বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, গতকাল রাত থেকে সকাল দশটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ মানিকতলায় ১০৪ মিমি, উল্টোডাঙ্গা ১১৬ মিমি, পামারব্রিজ ৯৮ মিমি, বেলগাছিয়াতে ৫৫ মিমি, ধাপা ৮৫ মিমি, তপসিয়া ৬৩ মিমি, দত্তবাগান ৫২ মিমি৷
The post জলমগ্ন কলকাতা ও সল্টলেক, বেহাল ট্রাফিক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OinFKr
via IFTTT
Comments
Post a Comment