এসএসসির কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার,কলকাতা: এসএসসির কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি কমিশনের জারি করা বিজ্ঞপ্তিকে বাতিল করে দেন বিচারপতি শেখর ববি সরাফ৷ মামলকারীর আইনজীবী আদালতকে জানান, রুলে বলা আছে চূড়ান্ত তালিকা প্রকাশ না করা অবধি কোনও নিয়োগ করা যাবে না৷ কিন্তু কমিশন সেই নিয়ম মানেনি৷ উলটে ১৬ জুলাই থেকে ২১ পর্যন্ত কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে বসে৷ যা নিয়োগ সংক্রান্ত রুল অনুযায়ী অবৈধ৷ কমিশনের আইনজীবীও সেটি স্বীকার করে নেন৷ এরপরই কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট৷

মামলার বয়ান অনুযায়ী ৩ অক্টোবর ২০১৬ সালে একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে ৭৩ হাজার ৫৬৩ জন শিক্ষক নিয়োগ করা হবে। ২৭ নভেম্বর এবং ৪ ডিসেম্বর ২০১৬ সালে দু’দিন লিখিত পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী।

এদিকে ১৩ মাস আগে এসএসসি চেয়ারম্যান পদত্যাগ করেছেন। অথচ সচিবের নাম করে গত শুক্রবার উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক বাছাইয়ের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। বুধবার মামলার শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতে জানান এসএসসি গত ৬ ই জুলাই ২০১৮ সালে যে নোটিফিকেশন জারি করেছিল সেটা সম্পূর্ণ অবৈধ। কারণ এসএসসি চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ে জন্য চাকুরী প্রার্থীদের ডাকতে পারে না। নিয়োগ সংক্রান্ত রুল( নিয়মে ) পরিস্কার ভাবে বলা আছে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করে কাউন্সিলিংয়ে ডাকা যাবে। কিন্তু এসএসসি তা না করে এই ধরনের নোটিফিকেশন জারি করেছে যা সম্পূর্ণ অবৈধ।

এর পরিপেক্ষিতে বিচারপতি শেখর ববি সরাফ কমিশনের আইনজীবী সুতানু পাত্রের কাছে জানতে চান কমিশন এই ধরনের নোটিফিকেশন জারি করতে পারে কিনা ? উত্তরে তিনি বিচারপতিকে জানান কমিশন চাকুরী প্রার্থীদের ব্যক্তিগত ভাবে ডাকার সিদ্বান্ত নিয়েছে। বিচারপতির প্রশ্ন, যা আইনের পরিপন্থী বা বিরোধী তা কি ভাবে কমিশন নিয়ম ভঙ্গ করল?। তিনি জানতে চান এসএসসি নোটিফিকেশন জারি করার আগে কোন রকম তালিকা প্রকাশ করেছে কিনা? সেই তথ্য আগামী কাল সকাল ১০.৩০ মিনিটে জমা দিতে হবে কমিশনকে।

বৃহস্পতিবার কমিশনের আইনজীবী সুতানু পাত্র আদালতকে জানান তাঁরা রুল (নিয়ম ) না মেনেই নোটিফিকেশনটি জারি করেছেন৷ মামলাকারীর আইনজীবী তখন বলেন নিয়ন যখন মানা হয়নি তাহলে অবিলম্বে তা বাতিল করা হোক। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শেখর ববি সরাফ কমিশনের বিজ্ঞপ্তি বাতিল করে দেন। গত সোমবার সোমবার বিশ্বজিৎ পাল , তনুশ্রী দাস এবং মনসী ওয়ারিস আসগর সহ ২০ জন চাকুরী প্রার্থী এই বিজ্ঞপ্তি বাতিলের মামলা দায়ের করেন।

The post এসএসসির কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L2ncxf
via IFTTT

Comments