মাদারের ‘নির্মল হৃদয়’ এর সব শাখা পরিদর্শনের নির্দেশ কেন্দ্রের
নয়াদিল্লি: মাদার টেরিজার মিশনারি অফ চ্যারিটিজ সংস্থার বিরুদ্ধে শিশু চুরির অভিযোগে উত্তাল দেশ৷ রাঁচির নির্মল হৃদয় আশ্রম থেকে শিশু পাচারের ঘটনার পর আতস কাঁচের তলায় মাদারের সংস্থা৷ রাঁচির মতো আরও কোনও নির্মল হৃদয় থেকে শিশু পাচারের ঘটনা ঘটেছে কী? প্রশ্ন উঁকি মারতেই দেশের সব নির্মল হৃদয় আশ্রমের কাজকর্ম খতিয়ে দেখার নির্দেশ রাজ্য সরকারগুলিকে দিল কেন্দ্রীয় সরকার৷
এছাড়া অন্যান্য চাইল্ড কেয়ার সংস্থাগুলি সরকারি খাতায় নথিভুক্ত করা আছে কিনা এবং দেশের সর্বোচ্চ দত্তক গ্রহণ সংস্থা সেন্ট্রাল অ্যাডপটেশন রিসোর্স অথরিটি (CARA)র সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মহিলা ও শিশু সুরক্ষা মন্ত্রী মানেকা গান্ধী৷

চলতি মাসে রাঁচির নির্মল হৃদয় সংস্থা থেকে এক সন্ন্যাসিনী ও এক মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়৷ তাদের বিরুদ্ধে নির্মল হৃদয় থেকে মোটা টাকার বিনিময়ে শিশু পাচারের অভিযোগ ওঠে৷ এই আশ্রম থেকে পাচার হওয়া চার শিশুকে উদ্ধার করে পুলিশ৷ কিন্তু তদন্তে জানা যায় আরও বেশ কিছু শিশু তারা পাচার করেছেন যাদের কোনও খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না৷
এরপরই ঝাড়খন্ডের হোমগুলির ভূমিকা ও শিশুদের সুরক্ষা নিয়ে উঠতে থাকে প্রশ্ন৷ শিশু পাচারের ঘটনায় নড়েচড়ে বসে ঝাড়খন্ডের শিশু সুরক্ষা কমিটি৷ এই কমিটির চেয়ারপার্সন আরতি কুজুর সব হোমগুলি খতিয়ে দেখে তার বিস্তারিত রিপোর্ট অগষ্টের মধ্যে জমা করার নির্দেশ দেন৷ তিনি জানান, কোথাও কোনও গলদ খুঁজে পাওয়া গেলে হোমগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
অপরদিকে মঙ্গলবার কেন্দ্রীয় মহিলা ও শিশু সুরক্ষা মন্ত্রী মানেকা গান্ধী সব রাজ্য সরকারকে নির্মল হৃদয় সহ হোমগুলির অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন৷ তিনি জানান, মিশনারি অফ চ্যারিটিজ থেকে সাম্প্রতিক শিশু পাচারের ঘটনার পর মন্ত্রক সব রাজ্য সরকারকে নির্মল হৃদয়ের আশ্রমগুলি পরিদর্শন করার নির্দেশ দিয়েছে৷
The post মাদারের ‘নির্মল হৃদয়’ এর সব শাখা পরিদর্শনের নির্দেশ কেন্দ্রের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NRL6dg
via IFTTT
Comments
Post a Comment