বিজেপিকে উৎখাত করতে চেয়ে মহাদেবকে চিঠি কংগ্রেস নেতার

ভোপাল: দেবাদিদেব মহাদেবের কাছে বর চাইলেন কংগ্রেস নেতা কমল নাথ৷ ইন্টারনেটের যুগে চিঠি লিখে শিবের কাছে রাজ্যেকে বিজেপির কুশাসন থেকে মুক্ত করতে চেয়ে বর চেয়েছেন তিনি৷

রাজ্যকে বিজেপির ১৫ বছরের কুশাসন থেকে মুক্ত করতে কলম ধরেছেন মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ৷ চিঠি লিখে তিনি মহাদেবের কাছে আর্শীবাদ প্রার্থনা করেছেন৷ যাতে রাজ্যের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুনরায় জিতিয়ে নিয়ে না আনেন৷

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির যা দ্বাদশ জ্যোতিলিঙ্গের অন্যতম, সেখানে গিয়ে তাঁর মনোস্কামনার কথা জানিয়ে আসেন কমল নাথ৷ রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, ১৫ বছরের বিজেপি জমানায় রাজ্যে কৃষকদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেড়েছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, দুর্নীতি ও বেকারত্ব বেড়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তোপ দেগে কমল নাথ জানান, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে৷ সময় এসে গিয়েছে তাঁর পাপের ফল ভোগ করার৷

আসন্ন বিধানসভা ও লোকসভা ভোটকে মাথায় রেখে এখন থেকেই প্রচারে ঝাপিয়ে পড়েছে বিজেপি ও কংগ্রেস৷ অতি সম্প্রতি উজ্জয়িনী থেকে ‘জন আর্শীবাদ যাত্রার’ কথা ঘোষণা করে বিজেপি৷ লক্ষ্য শিবরাজ সিং চৌহানের সাফল্যের খতিয়ান তুলে ধরা৷

পালটা ‘জন জাগরণ অভিযান’ নামে ময়দানে নামছে কংগ্রেস৷ বিজেপির জন আর্শীবাদ যাত্রার রথ যেখানে যেখানে যাবে তার পিছু নেবে কংগ্রেসের ‘জন জাগরণ অভিযান’৷ লক্ষ্য বিজেপি বিরোধী হাওয়া তৈরি করা৷ কমল নাথ জানিয়েছেন, চৌহান সরকারের ব্যর্থতা তুলে ধরাই হবে এই কর্মসূচির লক্ষ্য৷ ১৮ জুলাই উজ্জয়িনীর তারানা থেকে শুরু হবে এই কর্মসূচি৷

The post বিজেপিকে উৎখাত করতে চেয়ে মহাদেবকে চিঠি কংগ্রেস নেতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JpWsBJ
via IFTTT

Comments