যুদ্ধের আগেই কার্গিলে দেখা গিয়েছিল চিনা সেনাকে!
নয়াদিল্লি: ১৯৯৮ সালে কার্গিলে উপস্থিত ছিল চিনা সেনা। এমনটাই জানা গিয়েছে এক গোপন নথি থেকে। ওই বছরের অগাস্ট মাসে তৈরি একটি ন’পাতার গোয়েন্দা রিপোর্ট এমনটা উল্লেখ করা হয়েছে। এমন তথ্য উল্লেখ করেছিলেন ১২১ ইনফ্যান্টরি ব্রিগেডের তৎকালীন কমান্ডার ব্রিগেডিয়ার সুরিন্দর সিং। কিন্তু গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে কার্গিল যুদ্ধের পর তাঁকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়।
জানা গিয়েছে, ১৯৯৮-এর ২৫ অগাস্ট ওই এলাকার জেনারেল কমান্ডিং অফিসার একথা জানিয়েছিলেন ওই ব্রিগেডিয়ার। ১৯৯৮-এর ২৫ অগাস্ট সেকথা জানান তিনি। আর ঠিক তার পরের বছরেই কার্গিলে শুরুই হয় ব্যাপক অশান্তি, যা যুদ্ধের আকার নয়। ১৯৯৯-এর মে মাস থেকে ২৬ জুলাই পর্যন্ত জারি ছিল সেই যুদ্ধ। যদিও দায়িত্বে থাকা আর্মি অফিসারেরা ব্রিগেডিয়ার সিং-এর দাবি মানেন না। লেফট্যানেন্ট কে জে সিং জানিয়েছেন, ‘চিনের উপস্থিতি অস্বাভাবিক। পাকিস্তান কিছু করলে চিন তাতে আচমকা যুক্ত হয়ে যায় না।’ ওই যুদ্ধে চিন কূটনৈতিকভাবে নিরপেক্ষতা ছিল বলে উল্লেখ করেছেন আর এক অফিসার।
তবে ব্রিগেডিয়ার তাঁর ওই রিপোর্টে বলেছিলেন, কামান নিয়ে চিনা সৈন্যদের এগোতে দেখা গিয়েছে কার্গিলে। M198 নিয়ে একদল সেনা এগিয়ে এসেছে বলে জানিয়েছিলেন তিনি। ব্রিগেডিয়ার সিং আক্ষেপ করে বলেন, হামলার আগাম সতর্কতা অনেক আগেই দিয়েছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় এই যে তাঁর সেই দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি।
The post যুদ্ধের আগেই কার্গিলে দেখা গিয়েছিল চিনা সেনাকে! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mL1BeI
via IFTTT
Comments
Post a Comment