রাম মন্দির নিয়ে এত সময় নিচ্ছে কেন বিজেপি? প্রশ্ন শিবসেনার
মুম্বই: রাম মন্দির নির্মাণ নিয়ে গলা ফাটাতে শুরু করে দিয়েছে বিজেপি৷ কিন্তু আদৌ মন্দির নির্মাণ হবে কি? হলে কবে হবে? রাম মন্দির নির্মাণ নিয়ে এবার বিজেপিকে চেপে ধরল শরিক দল বিজেপি৷ গেরুয়া শিবিরের কাছে তাদের প্রশ্ন ২০১৯ না ২০৫০ কোন লোকসভা নির্বাচনের আগে হবে রাম মন্দির?
আরও পড়ুন: এই প্রথম ছ’দিনের জন্য বন্ধ থাকবে তিরুমালা মন্দিরের দরজা
শনিবার একটি জনসভায় শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে রাম মন্দির নিয়ে বিজেপিকে চিমটি কেঁটে বলেন, ‘‘বিজেপি রাম মন্দির নির্মাণ নিয়ে কথা বলে৷ এক দেশ এক আইন ও ৩৭০ ধারা বাতিল নিয়ে অনেক গালভরা কথা বলেছিল৷ জানিয়েছিল ভোটের আগে সব মীমাংসা করে দেবে৷ কিন্তু নির্দিষ্ট করে নির্বাচনের সাল উল্লেখ করেনি৷ সেটা কি ২০১৯ না ২০৫০ এর নির্বাচন তা পরিস্কার করেনি৷’’

পরক্ষণেই তিনি বলে ওঠেন, ‘‘নোট বাতিল নিয়ে যেমন তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন রাম মন্দির নিয়ে তেমনই চটজলদি সিদ্ধান্ত নিয়ে দেখান৷ আর বিজেপির কাছে তো সংখ্যাগরিষ্ঠতা আছে৷ সংখ্যাগরিষ্ঠতার বলে রাম মন্দির তৈরি করে দেখাক৷’’
আরও পড়ুন: থানায় ঢুকে আত্মঘাতী নাবালিকা, নীরব দর্শক পুলিশ
উন্নয়নের বুলি আওড়ানো বিজেপির মুখে এখন শুধুই রাম নাম৷ সেই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি উদ্ভব৷ জানান, আগে বিজেপি মুখে উন্নয়নের কথা বলত৷ কিন্তু এখন বিজেপির ফোকাস শুধুই রাম মন্দির৷ উন্নয়ন নিয়ে ভাবছে না ওরা৷ কৃষি ঋণ নিয়ে মুখ খোলেন শিবসেনা প্রধান৷ অভিযোগ করে জানান, গত বছর কৃষকদের ঋণ মকুবের যে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে না৷
The post রাম মন্দির নিয়ে এত সময় নিচ্ছে কেন বিজেপি? প্রশ্ন শিবসেনার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uBEoiL
via IFTTT
Comments
Post a Comment