কেন্দ্রের দাবি ব্যাংক নিয়ন্ত্রণের অস্ত্র রিজার্ভ ব্যাংকের হাতেই
নয়াদিল্লি: কেন্দ্র দাবি করল দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সমস্যা সমাধান রিজার্ভ ব্যাংকই করতে সক্ষম৷ অথচ কিছুদিন আগেই হতাশ হয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেলের জানিয়েছিলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে পাহারা দিতে তারা সক্ষম নন কারণ সেই ক্ষমতা আদৌ দেওয়া হয়নি৷ এজন্য তাঁদের হাতে জরুরি ক্ষমতা তুলে দেওয়া আর্জিও জানিয়েছিলেন তিনি৷
মঙ্গলবার রাজ্যসভায় দেওয়া বক্তব্যের মাধ্যমে অর্থ প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা সেদিনের উর্জিতের আর্জিকে কার্যত খারিজ করে দিলেন৷ ব্যাংকগুলিকে নজরদারি করার ক্ষমতা শীর্ষ ব্যাংকের আছে বোঝাতে তিনি যুক্তি হিসেবে তুলে ধরেন ঋণদাতাদের আতসকাচের তলায় রাখা, আধিকারিকদের কাজকর্ম যাচাই করা, বিশেষ অডিট করতে বলা ছাড়াও ব্যাংকগুলিকে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে শীর্ষ ব্যাংকের। তাছাড়া স্টেট ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে পূর্ণ সময়ের ডিরেক্টর নিয়োগও করা হয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে অনুমতি নিয়ে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনুৎপাদক সম্পদের বৃদ্ধি এবং নীরব মোদীর ব্যাংক জালিয়াতির ঘটনার জন্য দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷ আর এই ত্রুটি বিচ্যুতির জন্য আঙুল উঠেছে দেশের শীর্ষ ব্যাংকের ভূমিকা নিয়েও। এজন্য গত জুনে একেবারে আর্থিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সামনে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল উর্জিত পটেলকে। তখনই আরবিআই গভর্নরে গলায় হতাশা সুর শোনা গিয়েছিল৷
The post কেন্দ্রের দাবি ব্যাংক নিয়ন্ত্রণের অস্ত্র রিজার্ভ ব্যাংকের হাতেই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LyHTB1
via IFTTT
Comments
Post a Comment